editor

প্রকাশিত: 7:27 PM, December 25, 2024

সিলেটে চাইনিজ মার্শাল আর্ট একাডেমির শীতকালীন ক্যাম্প, রেজিস্ট্রেশন ২৬ ডিসেম্বর

সিলেটে চাইনিজ মার্শাল আর্ট একাডেমির শীতকালীন ক্যাম্প, রেজিস্ট্রেশন ২৬ ডিসেম্বর

সিলেটের মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় অবস্থিত চাইনিজ মার্শাল আর্ট একাডেমি আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ‘মার্শাল আর্ট শীতকালীন ক্যাম্প’। এই ক্যাম্পটি শুরু হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পে অংশগ্রহণকারীরা শিখতে পারবেন আত্মরক্ষার কৌশলসহ শারীরিক ও মানসিক উন্নতির বিশেষ পদ্ধতি।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ২৬ ডিসেম্বর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করলে অংশগ্রহণকারীরা পাবেন একটি বিশেষ মার্শাল আর্টের টি-শার্ট এবং প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সনদ। প্রশিক্ষণে অংশ নিতে ইচ্ছুকদের এই নির্ধারিত সময়ের মধ্যেই নাম নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ মোঃ আনোয়ার হোসেন বলেন, “মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার একটি মাধ্যম নয়, এটি শারীরিক ফিটনেস ও মানসিক শক্তি বৃদ্ধির অন্যতম পন্থা। এটি শিশুদের জন্য শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে এবং বড়দের জন্য স্ট্রেস মুক্ত জীবনের কার্যকর একটি উপায়।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আত্মরক্ষার কৌশল শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ক্যাম্পে বয়সভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, এবং মেয়েদের জন্য মহিলা প্রশিক্ষক দ্বারা প্রদান করা হবে, যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষকরা বেসিক থেকে উন্নত স্তরের সেল্ফডিফেন্স কৌশল শেখাবেন। এটি সবার জন্য একটি অসাধারণ সুযোগ।”
এই ক্যাম্পে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করতে হবে চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে। বিস্তারিত জানতে যোগাযোগ করুণ ০১৭১৯৯২৪৪৭১।
আত্মরক্ষা শেখার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই শীতকালীন ক্যাম্প একটি চমৎকার সুযোগ। তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং বিশেষায়িত প্রশিক্ষণের অংশ হয়ে উঠুন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক