editor
প্রকাশিত: 7:08 PM, January 1, 2025
সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মো. নুরুল ইসলাম বলেছেন, ভালো শিক্ষা অর্জন করলে ভালো মানুষ হওয়া যায়। শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। তাই তোমাদের ভালো করে শিক্ষা অর্জন করতে হবে। নতুন বইয়ের যত্ন নিতে হবে। এই বইয়ের শিক্ষা নিয়ে তোমাদের ভবিষ্যত উজ্জ্বল করে নিজেকে গড়ে তুলতে হবে। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনাকে খেলাধুলার মত আনন্দের সাথে গ্রহণ করতে পারে সেরকম উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে শিক্ষক ও অভিভাবকদের মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। তিনি বলেন, নতুন বই বিতরণ শিশুদের কাছে অত্যন্ত আনন্দের, কারণ এই বইয়ের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুরা বছরের প্রথম দিন থেকে নতুন বই পড়ার সুযোগ পায়।
বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রীতা রানী তালুকদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার। বই বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারত্ন শিপ্রা রানী নাথ, লাকী রানী দে, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস, বিপ্লব মোদক, বিভা মজুমদার, সুদীপ্তা দত্ত চৌধুরী। এছাড়াও এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
2 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
8 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
5 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’