editor
প্রকাশিত: 7:17 PM, January 1, 2025
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের আয়োজনে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, পাগড়ী ও সৌসুমী ফল বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় গাজী বুরহান উদ্দিন মাদ্রাসায় ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলুর সৌজন্যে শীতবস্ত্র, পাগড়ী ও ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী সৌজন্যে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ফারুক আহমেদের পরিচালনায় শীতবস্ত্র ও পাগড়ী বিতরণকালে বক্তব্য রাখেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলু আরএফএসএম, রোটারিয়ান আনোয়ার হোসেন, মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাজির উদ্দিন প্রমুখ।
শীতবস্ত্র, পাগড়ী ও সৌসুমী ফল বিতরণকালে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের সঠিক বিকাশে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন সবসময়ই মানবিক কার্যক্রমে সচেষ্ট ভূমিকা পালন করে আসছে। শীতবস্ত্র, পাগড়ি ও মৌসুমী ফল বিতরণ কর্মসূচি এরই একটি অংশ।
তারা আরও বলেন, শীতের এই কঠিন সময়ে বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোটারি ক্লাবের এই উদ্যোগ শুধু তাদের শীত নিবারণে সাহায্য করবে না, বরং তাদের শিক্ষার পথে মনোযোগী হতে প্রেরণা যোগাবে। বক্তারা সমাজের বিত্তশালীদের এই ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়