admin

প্রকাশিত: 3:36 PM, December 25, 2025

নির্বাসন ভেঙে দেশে ফিরলেন সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশি মিডিয়ার রিপোর্ট

নির্বাসন ভেঙে দেশে ফিরলেন সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক:
দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর ঐতিহাসিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হালকা ধূসর, সূক্ষ্ম চেকযুক্ত ব্লেজারের ওপর সাদা শার্ট পরে বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি জুতা খুলে খালি পায়ে মাটিতে পা রাখলেন। দেশে ফেরার প্রতীকী চিহ্ন হিসেবে এক মুঠো মাটি হাতে তুলে নেন। তিনি দেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তের সাক্ষী হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য জটিল হলেও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনার জন্ম দিয়েছে। ঐতিহাসিকভাবে ভারত ও বিএনপির সম্পর্ক কখনো খুব মসৃণ ছিল না।

তবে সাম্প্রতিক সংকেতগুলো সম্ভাব্য নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ভারতপন্থী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নির্বাচন থেকে নিষিদ্ধ থাকায় নয়াদিল্লি হয়তো তারেক রহমান-নেতৃত্বাধীন বিএনপিকে তুলনামূলকভাবে উদার, পূর্বানুমানযোগ্য ও গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করতে পারে। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এসব কথা লিখেছে বিদেশি মিডিয়া। বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স, আল জাজিরা, দ্য নিউজ উইক, ভারতের বিভিন্ন অনলাইন, বার্তা সংস্থা এ নিয়ে ফলাও করে রিপোর্ট প্রকাশ করেছে। অনলাইন বিবিসি লিখেছে, ৬০ বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের প্রতিনিধিত্বকারী অন্যতম মুখ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)কে।

এ দলটি নতুন বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ক্ষমতায় ফেরার আশা করছে। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাসকারী তারেক রহমানের, বিএনপি সংসদে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এলে দেশের নতুন নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার দেশে ফেরার ঘটনাটি ঘটছে এমন এক সময়, যখন গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি তদন্ত শুরু করা হয়। তবে তার সরকার পতনের পর তিনি সব অভিযোগ থেকে খালাস পান। বর্তমানে শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তার দলকে আসন্ন নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেওয়া হবে, এমন সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। গত বছর সরকারবিরোধী আন্দোলন দমন করার ঘটনায় তার ভূমিকার কারণে গত মাসে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। জাতিসংঘের তদন্তকারীদের বরাতে বলা হয়েছে, ছাত্রনেতৃত্বাধীন সেই আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ নিহত হন। অনুপস্থিত অবস্থায় বিচার প্রক্রিয়ায় অংশ না নিয়েও দোষী সাব্যস্ত হওয়া শেখ হাসিনা অবশ্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর নির্বাসন ভেঙে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। এ প্রত্যাবর্তনকে দলটি সমর্থকদের উজ্জীবিত করার বড় সুযোগ হিসেবে দেখছে। কারণ ফেব্রুয়ারির নির্বাচনে তিনিই প্রধানমন্ত্রী পদের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। ঢাকার বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত রাস্তার দুই পাশে লাখো সমর্থক সার বেঁধে দাঁড়িয়ে দলীয় পতাকা নাড়েন, হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল নিয়ে স্লোগান দিতে থাকেন। কড়া নিরাপত্তার মধ্যেই জ্যেষ্ঠ বিএনপি নেতারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। ৬০ বছর বয়সী তারেক রহমান, গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছিলেন তারেক রহমান। ২০১৮ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন। সংবর্ধনা স্থলের দিকে যাওয়া বাসের ড্রাইভারের আসনের পাশে দাঁড়িয়ে তিনি হাসিমুখে হাত নাড়ছিলেন। আর ভিড় করা জনতা তাদের ফিরে পাওয়া নেতাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমাচ্ছিলেন। নিজ দেশে থাকা একাধিক ফৌজদারি মামলার কারণে এতদিন তিনি ফিরতে পারেননি। অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনুপস্থিত অবস্থায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু গত বছর ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই রায় বাতিল হয়।

ফলে তার দেশে ফেরার আইনগত বাধা দূর হয়। তার এই প্রত্যাবর্তনের পেছনে একটি ব্যক্তিগত তাগিদও রয়েছে। তা হলো তার মা খালেদা জিয়া কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ। দলীয় কর্মকর্তারা জানান, বিমানবন্দর থেকে সংবর্ধনা অনুষ্ঠানস্থলে যাওয়ার পর তিনি মায়ের কাছে যাবেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশের রাজনীতির চিত্র নাটকীয়ভাবে বদলে দিয়েছে। এদেশে দীর্ঘ দশক ধরে ক্ষমতার পালাবদল মূলত হাসিনা ও খালেদাকে ঘিরেই আবর্তিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জরিপে ইঙ্গিত দেয়া হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপিই সবচেয়ে বেশি সংসদীয় আসন পেতে পারে। আর ইসলামপন্থী জামায়াতে ইসলামীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞার মুখে থাকা শেখ হাসিনার আওয়ামী লীগ দলটি অশান্তির হুমকি দিয়েছে। যা ভোট গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশ নির্বাচনমুখী হচ্ছে। কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সহিংসতা এবং গণমাধ্যমে হামলার ঘটনাগুলো উদ্বেগ বাড়িয়েছে, যা তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিএনপি ও দেশের নাজুক রাজনৈতিক উত্তরণের জন্য এক ধরনের মোড়-ঘোরানো ঘটনায় পরিণত করেছে।

দ্য উইক লিখেছে, বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তের সাক্ষী হয়েছে। জিয়া পরিবারের উত্তরাধিকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ বছরের লন্ডন নির্বাসন ভেঙে দেশে ফিরেছেন। ৬০ বছর বয়সী তারেক রহমান গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তারেক রহমানের দেশে ফেরা এমন এক সময় ঘটছে যখন দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সিঙ্গাপুরের এক হাসপাতালে ইনকিলাব মঞ্চ সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং গত বছরের সরকারবিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রনেতৃত্বাধীন সহিংস ‘জুলাই অভ্যুত্থানে’ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি এখন সবচেয়ে এগিয়ে থাকা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জারি করা নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য জটিল হলেও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনার জন্ম দিয়েছে। ঐতিহাসিকভাবে ভারত ও বিএনপির সম্পর্ক কখনো খুব মসৃণ ছিল না, তবে সাম্প্রতিক সংকেতগুলো সম্ভাব্য নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ২০০১-২০০৬ মেয়াদে ক্ষমতায় থাকার সময় বিএনপির মিত্র ছিল ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। কিন্তু আসন্ন নির্বাচনে সেই জামায়াতই এখন বিএনপির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে, ভারতপন্থী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নির্বাচন থেকে নিষিদ্ধ থাকায় নয়াদিল্লি হয়তো তারেক রহমান-নেতৃত্বাধীন বিএনপিকে তুলনামূলকভাবে উদার, পূর্বানুমানযোগ্য ও গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করতে পারে। যদিও সত্য যে, ভারতের সঙ্গে জড়িত কিছু বৈদেশিক নীতি, বিশেষ করে তিস্তা পানিবণ্টন ইস্যুতে তারেক রহমান সরব সমালোচক, তবে একইসঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গেও সমদূরত্বের নীতি বজায় রেখেছেন। তিনি স্পষ্টভাবেই বলেছেন – ‘না দিল্লি, না পিণ্ডি, না অন্য কেউ- বাংলাদেশ আগে।’ তার এই ‘বাংলাদেশ-প্রথম’ অবস্থানকে, ইউনূস-নেতৃত্বাধীন প্রশাসনের কথিত প্রো-পাকিস্তান ঝোঁকের চেয়ে, ভারত তুলনামূলক বেশি ইতিবাচকভাবে দেখতে পারে- এমনই বিশ্লেষণ রয়েছে।

তবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি এখনো তারেক রহমান ও নয়াদিল্লির সম্পর্কে বড় এক কূটনৈতিক অস্বস্তির কারণ। এ মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ‘সমস্ত ধরনের সহযোগিতা’ দেওয়ার আশ্বাস জানান। এর প্রেক্ষিতে বিএনপি মোদির এই মানবিক উদ্যোগের জন্য ‘অন্তরিক কৃতজ্ঞতা’ প্রকাশ করে।

এশিয়া ওয়ান লিখেছে, প্রায় ১৭ বছর পর নির্বাসন ভেঙে দেশে ফেরা আওয়ামী বিরোধী নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে পাঁচ মিলিয়ন (৫০ লাখ) সমর্থক জড়ো করার পরিকল্পনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তারেকের ক্রমবর্ধমান অবস্থানকে সামনে রেখে এটি শক্তি প্রদর্শনের এক উদ্যোগ। ৬০ বছর বয়সী তারেক রহমান অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী ১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি যে শীর্ষস্থান দখল করতে পারে, এমন প্রত্যাশার মধ্যেই তার দেশে ফেরা হচ্ছে। লন্ডনে দীর্ঘ নির্বাসনের পর তার ফেরার সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন গত বছর ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিএনপি পুনরায় উত্থান ঘটেছে।

ভারতের এনটিভি বলছে, ঢাকায় তারেক রহমানের ‘বুলেটপ্রুফ’ প্রবেশ। স্বাগত জানাতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে পরবর্তী শীর্ষ স্থানীয় প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। তাকে ঢাকায় বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তার সঙ্গে যেমন এসেছেন তার স্ত্রী ড. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, তেমনি আছে পোষা বিড়াল জেবু। সেও তাদের সঙ্গে লন্ডন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন সে দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আঠারো মাসের কয়েদবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি। এত দিন বৃটেনেই স্ত্রী-কন্যাকে নিয়ে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মাটিতে পা রাখেননি জিয়া-পুত্র। বিএনপি নেত্রী খালেদা অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে দলের হাল ধরার জন্য তারেকের মুখাপেক্ষী হন বিএনপির নেতা-কর্মীরাও। গত নভেম্বরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে তারেক লিখেছেন, ‘এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’

তবে এর কারণ ব্যাখ্যা করেননি তারেক। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বৃটেনে বিএনপির এক আলোচনাসভায় তারেক জানিয়ে দেন যে, ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন। সেই মতো বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ধরেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) ঢাকা বিমানবন্দরে অবতরণ করে তারেকের বিমান।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের