admin
প্রকাশিত: 11:00 AM, December 27, 2025

তারাপুর চা বাগানের ব্যক্তি মালিকানাধীন কোটি টাকার প্লটভূমি বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তীর সঙ্গে যোগসাজশে জবর দখল করেছেন হাসান খান।
স্টাফ রিপোর্টার:
সিলেট এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানে ভূমিদস্যুতার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বাগানে থাকা ব্যক্তি মালিকানাধীন কোটি টাকার প্লটভূমি জবর দখলের অভিযোগ স্থানীয় হাসান খানের বিরুদ্ধে। জালিয়াতির আশ্রয়ে ব্যাকডেটের লিজপত্র দেখিয়ে দস্যুতা মূলক এ ভূমি দখল করে নেওয়া হয়েছে।
অভিযোগে প্রকাশ, জনৈক পঙ্কজ গুপ্তের নামে জাল লিজপত্র তৈরি করে হাসান খান সম্প্রতি দেওয়ান তৌফিক মজিদ লায়েকের স্বত্ত্ব-মালিকানাধীন ১৫ শতকের প্লট করা ভূমি জোরপূর্বক দখল করে নেন। চা বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তীর সঙ্গে যোগসাজশে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজা খান ও সদস্য ফারুক আহমদ দারা খানের ভাই হাসান খান এই প্লট জবরদখল করে। বিদ্যমান আইন অনুযায়ী চা বাগানের জমি বিক্রয়ের কোনো বৈধতা না থাকায় ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
এ ছাড়া বাগান ম্যানেজার রিংকু চক্রবর্তীর বিরুদ্ধে চা বাগানের জমিতে অবৈধভাবে হাউজিং প্লট তৈরি, মার্কেট নির্মাণ ও তা বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এলাকাবাসীর মতে, এ ধরনের কর্মকাণ্ড চা বাগানের অস্তিত্ব ও শ্রমিকদের ভবিষ্যতকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অবৈধ লিজ বাতিল, জমি দখলমুক্তকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের ভূমি বিভাগের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।
দেওয়ান তৌফিক মজিদ লায়েক জানান, তিনি দীর্ঘদিন ধরে এ ভূমির মালিক এবং নিজ অর্থে ভূমি বাউন্ডারী করে রেখেছেন। সম্প্রতি তিনি সিলেটের বাইরে থাকার সুযোগে ভূমিদস্যুরা তার স্বত্ত্ব মালিকানাধীন ভূমিতে ছোঁবল মেরেছে। এ বিষয়ে তিনি যথাযথ আইনী পদক্ষেপ নেবেন বলেও জানান।
এ বিষয়ে জানতে তারাপুর বাগান ম্যানেজার রিংকু চক্রবর্তীর সেলফোনে একাধিকবার কল দিলে তিনি এ প্রতিবেদকের মোবাইল ফোন রিসিভ করেননি। অভিযুক্ত হাসান খানের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া গেছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়