admin
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ফকু চৌধুরী ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ লাভ করেছেন। তিনি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার তাঁতি পাড়ার বাসিন্দা।
দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব প্রদান, অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় রাষ্ট্রীয়ভাবে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এটি তাঁর ব্যক্তিগত বা পেশাগত সাফল্যের স্বীকৃতি নয়; বরং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিবেদিত অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।
শনিবার সিলেটের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত প্রবাসী সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির ফকু চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফকু চৌধুরী প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সংগঠন গড়ে তোলা, সামাজিক সমস্যা সমাধান এবং জনস্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বমূলক ও সংগঠনভিত্তিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সিলেট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোট ১০৩ জন প্রবাসী সিলেটীকে ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
1 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬