admin
প্রকাশিত: 7:20 PM, January 3, 2026
বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে শনিবার (৩ জানুয়ারী) দুপুর ২টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হল রুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে খতমে কোরআন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। তেলাওয়াত করেন সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির আহমদ আমুকুনী।
দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাঁর অন্যায়ের সাথে আপস না করার দৃঢ়তা সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণার বিষয়। অসীম ধৈর্য্যশীলতা, অনুসরণীয় প্রজ্ঞা ও দায়িত্বপরায়ণ নেতৃত্বের গুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত ও আব্দুর রকিব তুহিন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক কাপ্তান মিয়া, আকিকুর রহমান, আজির উদ্দিন, আব্দুল রহমান দুদু, আবুল হোসেন, আলেক মিয়া, হোসেন আহমদ, জাবেদ আহমদ, লায়েক মিয়া, মনিরুল ইসলাম, নাহিদুর রহমান, ফরহাদুরজ্জামান আহমদ, আবুল কালাম, লিলু মিয়া, আব্দুল কাইয়ুম, সাহেদ আহমদ, আব্দুর রহিম, আব্দুস শহিদ বেলাল, তানভীর আহমেদ, দিদার আহমেদ, সাগর আহমেদ, মো. আব্দুল্লাহ, রজব আহমদ, শাহজাহান মিয়া, এমদাদুল হক স্বপন. আজিজুর রহমান, গোলজার আহমদ, জাকারিয়া ইমরুল, সুহেল আহমদ, জাবেদ আহমদ, আব্দুল জলিলসহ হাওয়াপাড়া জামে মসজিদ, নাইওরপুর জামে মসজিদ, সোবহানীঘাট জামে মসজিদসহ সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও নগরীর আখালিয়া, মদিনা মার্কেট, টিলাগড়সহ বিভিন্ন মার্কেটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দোকান মালিকগণ।
মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদীসহ ছাত্রজনতার আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিগত ছাত্রজনতার আন্দোলনে আহতদের সুস্থতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দোয়া অংশগ্রহণ করেন বাগবাড়ি এতিম স্কুলের শিক্ষার্থী, নগরীর বিভিন্ন এতিম মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। -বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।