admin

প্রকাশিত: 5:41 PM, February 15, 2026

তারাপুরে মন্দির পরিদর্শনে কয়েস লোদী: ঘটনায় নিন্দা ও দ্রুত বিচারের দাবি

তারাপুরে মন্দির পরিদর্শনে কয়েস লোদী: ঘটনায় নিন্দা ও দ্রুত বিচারের দাবি

5

সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনকালে কয়েস লোদী বলেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি। এখানে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। মন্দিরে হামলার মতো অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্প্রীতির সিলেটকে অটুট রাখতে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি স্থানীয় প্রশাসনকে এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর আহ্বান জানান।

8

পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খাঁন সজিব, মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রাহুল সেন সৌরভ, তারাপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদি, সাধারণ সম্পাদক সুনীল মোদি, কোষাধ্যক্ষ রঞ্জন মোদি প্রমুখ।

7

এ সময় মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় চা-বাগানবাসীরা ঘটনার বর্ণনা দেন এবং এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান। কয়েস লোদী বাগানবাসীর খোঁজখবর নেন এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।-বিজ্ঞপ্তি

5

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
5