admin
প্রকাশিত: 10:59 PM, February 17, 2026
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে কয়েস লোদী নবনিযুক্ত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সিলেটের দুই কৃতি সন্তানকে মন্ত্রিসভায় এবং একজনকে গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন কয়েস লোদী। তিনি বলেন, সিলেট থেকে দুইজন সুযোগ্য সংসদ সদস্যকে পূর্ণ মন্ত্রী এবং একজনকে প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা পরিষদে স্থান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের প্রতি তাঁর বিশেষ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে সিলেটের উন্নয়ন ও জনমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের পথ আরও সুগম হবে।
বিবৃতিতে তিনি আরও আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত মন্ত্রী ও উপদেষ্টা তাদের সততা ও দক্ষতা দিয়ে দেশের অর্থনীতি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষা, শিল্প-বাণিজ্যের প্রসার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তারা কার্যকর পদক্ষেপ নেবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
2 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
1 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
4 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
5 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
5 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা