editor

প্রকাশিত: 3:30 PM, November 8, 2018

বিয়ানীবাজার পৌর শহরে দোকান থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার

বিয়ানীবাজার পৌর শহরে দোকান থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডের একটি দোকান থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি চাকু (কিরিচ) ও মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। ৭ নভেম্বর বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ‘ছালেহ ষ্টোর’ নামক দোকানে অভিযান চালিয়ে অবৈধ এই সকল জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
থানা পুলিশ জানায়, বিয়ানীবাজার থানায় গোপন সংবাদ আসে পৌরশহরের কলেজ রোডের ছালেহ ষ্টোর নামক দোকানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য রয়েছে। ঐ দোকানের মালিক পাতন গ্রামের ছফর উদ্দিন আহমদের পুত্র ছালেহ আহমদ অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে সংবাদ পাওয়া যায়। গোপন সংবাদের সত্যতা পর্যালোচনা শেষে ঐদিন রাত সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার থানার এসআই রতন দেবের নেতৃত্বে ৫ সদস্যের একদল পুলিশ ছালেহ ষ্টোরে অভিযান চালায়। এ সময় দোকান বন্ধ থাকায় পুলিশ তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তল্লাশি চালায়। এক পর্যায় দোকানের তাড়িয়ার উপর কাগজের কাটুনের ভিতর কালো পলিথিনে মোড়ানো ১টি ভারতীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ধারালো চাকু (কিরিচ) ও ১৫পিস ইয়াবা মাদক দ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত অবৈধ এসকল জিনিস জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় থানার এসআই রতন দেব বাদী হয়ে দোকানের মালিক ছালেহ আহমদ (৩৩) কে আসামী করে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬, তারিখ ৭/১১/২০১৮ইং। ঐ দিন রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালালেও আসামীকে গ্রেফতার করতে পারেনি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ঐ দোকান থেকে অবৈধ অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করে। দোকানে মালিক কে আসামী করে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে