admin
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বৈঠকে সিলেট সীমান্তের স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং বিদ্যমান ব্যবসায়িক বাধাগুলো দূর করণ, বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্র শিল্পের প্রসারে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনা, সিলেটের শিল্পনগরীগুলোতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের বিষয়ে কথা বলা হয়।
সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে জানান, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে বাণিজ্য ও শিল্প খাতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উভয় দেশ নিরলস কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের অর্থনৈতিক উন্নয়নে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস দুই দেশের অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিলেটের সার্বিক উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। বৈঠককালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
6 সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের
1 সিলেট নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও
7 সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিদা বঞ্চিত
4 সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
7 আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের
1 বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ
1 সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে
3 প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ