admin

প্রকাশিত: 5:21 PM, March 13, 2026

আল-হামরায় ‘জারা শাড়ীজ’র বর্ণাঢ্য উদ্বোধন

আল-হামরায় ‘জারা শাড়ীজ’র বর্ণাঢ্য উদ্বোধন

4

সিলেটের অন্যতম আধুনিক বিপণি বিতান জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটির ২য় তলায় নান্দনিক ও আভিজাত্যের ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করেছে শাড়ি জগতের নতুন প্রতিষ্ঠান ‘জারা শাড়ীজ’। গত বুধবার (১১ মার্চ) রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারে উদ্যোক্তাদের এমন উদ্যোগ প্রশংসনীয়। গ্রাহকসেবা ও পণ্যের গুণগত মান বজায় রাখলে ‘জারা শাড়ীজ’ খুব দ্রুতই ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হবে।” তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
জারা শাড়ীজের স্বত্বাধিকারী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, “ভোজনরসিকদের পাশাপাশি সিলেটিদের পোশাকের রুচি সবসময়ই মার্জিত ও আধুনিক। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দেশি-বিদেশি আকর্ষণীয় শাড়ির বিশাল সংগ্রহ নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। সাশ্রয়ী মূল্য ও মানসম্মত পণ্যের মাধ্যমে আমরা শাড়ি প্রেমীদের মন জয় করতে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, আল-হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল ইসলাম এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, মহাজনপট্টির বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শিপন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ হাসান চৌধুরী তারেক ও সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। দোয়া শেষে অতিথিবৃন্দ শোরুমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং শাড়ির কালেকশন দেখে সন্তোষ প্রকাশ করেন।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

“সর্বহারা” কাব্যগ্রন্থের মুক্তাক্ষরের  শতবছর উদযাপন

“সর্বহারা” কাব্যগ্রন্থের মুক্তাক্ষরের  শতবছর উদযাপন

8 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর  “সর্বহারা” কাব্য গ্রন্থের শতবছর উদযাপন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। শুক্রবার সকাল ১১টায় ছাতক

আব্দুর রহমান রিপনকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ

আব্দুর রহমান রিপনকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ

8 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন সিলেট জেলা ব্যবসায়ী

এফআইভিডিবির উদ্যোগ: পাঁচ ওয়ার্ডে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

এফআইভিডিবির উদ্যোগ: পাঁচ ওয়ার্ডে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

4 ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পাঁচটি

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

5 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য

মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ড. এনামুল হক চৌধুরী

মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ড. এনামুল হক চৌধুরী

2 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ

সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান

সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান

8 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত চেয়ারম্যান

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তানভীর কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তানভীর কারাগারে

4 সিলেটে ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পিবিআইয়ের তদন্তে আসামিদের বিরুদ্ধে

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলেও কাজ করে যাব: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলেও কাজ করে যাব: আব্দুর রহমান রিপন

7 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত

1
7