admin
প্রকাশিত: 7:48 PM, March 13, 2026
সিলেট নগরীর ব্যস্ততম এলাকা রিকাবীবাজার ও লামাবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যদের মধ্যে ইফতার ও পানি বিতরণ করেছে সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
গতকাল শুক্রবার বিকেলে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সড়কের মোড়ে মোড়ে গিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেন।
এসময় মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খানের পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন— যুগ্ম সাধারণ সম্পাদক সালিম উদ্দিন, সুজন মিয়া, শাহ মুহিন আল নাদিম ও মাসুম আহমেদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাব্বির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইকরামুল বাপ্পি, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আনিছ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সুলেমান আহমেদ, মিরাজ, নুর মিয়া, সায়েম, নাহিদসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইফতার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, যানজটের মধ্যেও নগরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিতেই ছাত্রদলের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)