admin
প্রকাশিত: 5:03 PM, March 21, 2026
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। নামাজ শেষে তিনি উপস্থিত সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জেলার প্রধান এই ঈদ জামাতে অংশ নেন তিনি। পরে তিনি তাঁর তোপখানাস্থ বাসভবনে নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
কুশল বিনিময়কালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “মানুষের প্রত্যাশা পূরণে সরকার প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করছে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই আশা-আকাঙ্খা পূরণে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এবং ইতিমধ্যে আমরা তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
উক্ত ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম।
প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
8 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
5 স্টাফ রিপোর্টার: 6 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের