admin

প্রকাশিত: 6:27 PM, March 23, 2026

জাফলংয়ে সম্মিলিত বন্ধু ফোরামের ৫ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জাফলংয়ে সম্মিলিত বন্ধু ফোরামের ৫ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

3

সিলেট শহরতলীর সাহেবের বাজারে উৎসবমুখর পরিবেশে ‘সম্মিলিত বন্ধু ফোরাম’-এর ৫ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ফোরামের পক্ষ থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও মিলনমেলার আয়োজন করা হয়।

গত শনিবার (২১ মার্চ) সকালে সাহেবের বাজার থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পর্যটন কেন্দ্র জাফলংয়ে গিয়ে শেষ হয়। সেখানে বন্ধু ফোরামের সদস্যরা এক প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। জাফলং ভ্রমণ শেষে তামাবিল ও জৈন্তাপুর হয়ে হরিপুর তাড়ু হাটিতে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরবর্তী অংশ সম্পন্ন হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বন্ধুরা একত্রিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময় ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।

ফোরামের আহ্বায়ক শ্রমিক নেতা জাহেদ আহমদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা সোহেল আহমদ ফাহিম-এর সঞ্চালনায় পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, সাংবাদিক আনোয়ার হোসাইন, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ৩নং খাদিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল, পীরের গাঁও মসজিদ কমিটির সভাপতি মুখলিসুর রহমান এবং সহ-সভাপতি আব্দুল কাদির।

3

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের উদ্যোক্তা এম এ রহীম, সিলেট মাহাদুল কোরআনের পরিচালক হাফিজ মাওলানা আসাদুল্লাহ, ব্যবসায়ী সহুল আহমদ, সমাজসেবক সাইফুল ইসলাম, সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম আশরাফী, হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান শামীম, হাফিজ মাওলানা নাজিম উদ্দিন, মামুনুর রশীদ মামুন, মাওলানা আল আমীন, হাফিজ মাওলানা রশীদ আহমদ, শ্রমিক নেতা টুনু মিয়া, ব্যবসায়ী মাহবুব হোসেন সাদ্দাম, কবি ও সাহিত্যিক মাওলানা আখলাক হোসাইন, শাবিপ্রবির মো. সিদ্দিকুর রহমান ও শাহিন আলম, ইমাম ফেরদৌস ডালিম, ইমাম উদ্দিন, শ্রমিক নেতা মুখলিস মিয়া, ইঞ্জিনিয়ার ইসলাম উদ্দিন, হাবিবুর রহমান ঠিকাদার, সুহেল আহমদ, আতাউর রহমান, হাফিজ সাইফুল ইসলাম, ওয়ারিস আলী, কামরুল ইসলাম, সাইদুর রহমান, জালাল আহমদ ঠিকাদার, ফরিদ উদ্দীন, শামসুদ্দিন, ইসমাইল আলী, হাফিজ মাওলানা হেলাল আহমদ, ইঞ্জিনিয়ার রাসেল আহমদ, কামরান আহমদ তালুকদার, আবুল কালাম, লালা মিয়া, মাওলানা মোস্তাক আহমদ জালালাবাদী, মাওলানা কয়েস আহমদ, আনওয়ার হোসেন, ফখরুল আমীন, হুমায়ুন আহমেদ, মাওলানা বিলাল আহমদ রাসেল, তামীম আহমদ, মো. সুমন চৌধুরী, বুরহান উদ্দিন, মাওলানা হুমায়ুন রশীদ, মাওলানা নাজমুল ইসলাম, পর্তুগাল প্রবাসী সাহিয়ান আহম চৌধুরী, মাওলানা হবিব উল্লাহ ও মাওলানা আবদুল ওয়াদুদ।

2

এ সময় বক্তারা বলেন, “অপসংস্কৃতি রুখে সুস্থ সংস্কৃতি হোক আমাদের অঙ্গীকার।” তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত বন্ধু ফোরামের এই নিয়মিত আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, মানবিক উন্নয়ন ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-ওলামা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুধীসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

7 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

1 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4