admin

প্রকাশিত: 8:19 PM, March 26, 2026

আওয়ামী লীগের ‘প্রভাবশালী’ সাবেক কাউন্সিলর মোস্তাক আবারও সক্রিয়: এলাকায় আতঙ্ক

আওয়ামী লীগের ‘প্রভাবশালী’ সাবেক কাউন্সিলর মোস্তাক আবারও সক্রিয়: এলাকায় আতঙ্ক

1

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনেকটা আত্মগোপনে থাকলেও আবারও এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ। বিভিন্ন কৌশলে অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টার পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

5

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর কিছুদিন এলাকাছাড়া থাকলেও বর্তমানে মোস্তাক আহমদ গোপনে ও প্রকাশ্যে তৎপরতা শুরু করেছেন। তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলছেন, “আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে”—এমন কথা বলে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা যায়, সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে বিগত শাসনামলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ও মেয়রের নাম ভাঙিয়ে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। বিশেষ করে ৫ আগস্টের আগে পর্যন্ত এলাকায় সরকারি ও ব্যক্তিগত জায়গা দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মের হোতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তৎকালীন ক্ষমতার দাপটে তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি।

3

এলাকাবাসীর ভাষ্যমতে, মোস্তাক আহমদ মূলত ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছেন। এখন আবারও সুসংগঠিত হওয়ার নামে তিনি মূলত নিজের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার পাঁয়তারা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও তথ্য পাওয়া গেছে।

2

নাম প্রকাশে অনিচ্ছুক ২৩ নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর শান্তি ফিরবে। কিন্তু মোস্তাক আবারও এলাকায় ফিরে ভয় দেখাচ্ছে। সে বলছে আওয়ামী লীগ না কি খুব শীঘ্রই ফিরে আসবে এবং যারা তার বিরোধিতা করছে তাদের দেখে নেওয়া হবে।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এসব চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তারা অবিলম্বে মোস্তাক আহমদের দখলবাজি ও অপকর্মের বিচার এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

8 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

2 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

7 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4