admin
প্রকাশিত: 11:16 PM, April 4, 2026
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রফেসর অরুন চন্দ্র পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাহিদুল হক সোহেল নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর অরুন চন্দ্র পালের সভাপতিত্বে এবং সদস্য সচিব দিলীপ চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
কমিটির অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দীপংকর দেব নির্বাচিত হয়েছেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই আংশিক কমিটি দ্রুততম সময়ের মধ্যে সকল ব্যাচের অ্যালামনাই সদস্যদের সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর এবং সহযোগী অধ্যাপক সাগর বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, এই অ্যাসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের