admin
প্রকাশিত: 6:23 PM, February 15, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকে সারাদেশের ন্যায় সিলেটে ও নির্বাচনী সহিংসতা অব্যাহত রয়েছে। নির্বাচনের পর থেকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিএনপি নেতা কর্তৃক জামায়াত নেতাদের উপর হামলা এবং বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের খবর পাওয়া গেছে, খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার থানার আলীনগর ইউনিয়নের টিকড়পাড়া গ্রামের বাসিন্দা জামায়াত নেতা শেখ কায়ছার আহমেদের বাড়িতে ভাংচুর করেছে বিএনপি নামধারী সন্ত্রাসীরা ।
এবং কি তার ছেলে শিবিরের সেক্রেটারী রায়হানকে ব্যাপক মারধর করে তারা। একই গ্রামের নছিরখানি গ্রামের বাসিন্দা জামায়াত নেতা ইমন আহমদের বাড়িতে হামলা চালায় তারা।
এছাড়া নির্বাচনের আগে লন্ডনে বসবাসরত ছাত্রশিবির নেতা মাজেদুল ইসলাম নিবার্চনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ফোনে কলে মানুষকে উৎসাহ দেয়ার কারণে নির্বাচনের পর দিন বিএনপি কর্মীরা তার বাড়িতে ও হামলা চালায়, ব্যাপক ভাংচুর করে তার মা কে বাড়ি বের করে দেয়।
এদিকে সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাসী কর্তৃক জামায়াত ও শিবির কর্মীদের উপর বাড়িঘর ভাংচুর ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
তারা অবিলম্বে দোষীদের কে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন