admin

প্রকাশিত: 12:07 AM, April 20, 2026

ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

7

সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিগত কয়েক দিন ধরে কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
এক প্রতিবাদ লিপিতে মাহবুবুর রহমান জনি বলেন, “আমি দীর্ঘ দিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি কিছু ভিত্তিহীন ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে পেঁয়াজের দর ও আমদানির বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন।”
তিনি আরও উল্লেখ করেন যে, ওই সকল পোস্টে কালিঘাটে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের দাবি তোলা হয়েছে। জনি প্রশ্ন তোলেন, যদি এমন কিছু ঘটে থাকে তবে সিলেটের আইনশৃঙ্খলা বাহিনী কী করছে? আর যদি তা না হয়, তবে এসব পোস্টের মাধ্যমে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তিও ক্ষুণ্ন করা হচ্ছে।
বর্তমান বাজার পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে দীর্ঘ দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি কোনোভাবে আমদানি করাও হয়, তবে প্রতি কেজির মূল্য পড়ে ৭০ থেকে ৮০ টাকা। বর্তমানে দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে এবং দেশি পেঁয়াজের বাজারমূল্য মাত্র ১২ থেকে ১৮ টাকার মধ্যে।এমন পরিস্থিতিতে চড়া দামে পেঁয়াজ আমদানির তথ্য ছড়ানো কেবল অযৌক্তিকই নয়, বরং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র।
মাহবুবুর রহমান জনি জানান, তার ব্যবসায়িক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি বিশেষ মহল এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, যদি অনতিবিলম্বে এই অপপ্রচার বন্ধ না করা হয়, তবে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশের প্রচলিত আইনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি এই সকল মিথ্যা তথ্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

6 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
3