admin

প্রকাশিত: 12:32 AM, April 21, 2026

গোয়াইনঘাটে নাবালিকা ধর্ষণ: ওসিসি থেকে অভিযোগ পাঠালেও মামলা নেয়নি পুলিশ, এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

গোয়াইনঘাটে নাবালিকা ধর্ষণ: ওসিসি থেকে অভিযোগ পাঠালেও মামলা নেয়নি পুলিশ, এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

2

সিলেটের গোয়াইনঘাটে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে থানায় লিখিত অভিযোগ পাঠানোর পরও মামলা রেকর্ড না করার অভিযোগ উঠেছে। উল্টো তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযুক্তের পক্ষ নিয়ে ভিকটিম পরিবারকে আপোসের জন্য চাপ ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ন্যায়বিচার পেতে গত ১৯ এপ্রিল সিলেট জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভিকটিমের মা পিয়ারা বেগম।

3

অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার দেওয়ানেরগাও গ্রামের ওই নাবালিকা সম্প্রতি বাগবাড়ী গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। সেখানে একা পেয়ে একই গ্রামের প্রভাবশালী লম্পট তাজ উদ্দিন (৩০) তার মুখে ওড়না পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ধর্ষক ও তার প্রভাবশালী পরিবার স্থানীয় কিছু মহলের সহায়তায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
অসহায় পরিবারটি সিলেট আম্বরখানাস্থ একটি মানবাধিকার সংগঠনের সহযোগিতায় গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভিকটিমকে ভর্তি করে। ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মেলায় ওসিসি কর্তৃপক্ষ অভিযুক্ত তাজ উদ্দিনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন পাঠায়।
ভিকটিমের মা পিয়ারা বেগমের দাবি, ওসিসি থেকে আবেদন পৌঁছানোর পর মামলার তদন্তভার পান এস আই জাহাঙ্গীর। তবে তিনি ভিকটিম পরিবারের সঙ্গে যোগাযোগ না করে উল্টো অভিযুক্ত তাজ উদ্দিনের প্রভাবশালী মামার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পিয়ারা বেগম অভিযোগ করেন, “এস আই জাহাঙ্গীর মামলা রেকর্ড না করে তৃতীয় পক্ষ দিয়ে আমাদের ওপর আপোসের জন্য চাপ দিচ্ছেন। আমরা থানায় গেলে আমাদের সহযোগিতা না করে উল্টো হয়রানি করা হচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসির (তদন্ত) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ।
দীর্ঘদিন থানায় ঘুরেও মামলা এফআইআর (ঋওজ) না হওয়ায় এবং তদন্ত কর্মকর্তার রহস্যজনক আচরণের কারণে ১৯ এপ্রিল সিলেট জেলা পুলিশ সুপার বরাবর নালিশি আবেদন করেছেন ভিকটিমের মা। আবেদনে তিনি নিজের মেয়ের ওপর হওয়া নির্যাতনের বিচার এবং পক্ষপাতদুষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বর্তমানে ধর্ষক তাজ উদ্দিন ও তার পরিবার প্রভাবশালী হওয়ায় ভিকটিম পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় সচেতন মহল দ্রুত আসামিকে গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

6 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5