admin
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাহেদ আহমদ নামে এক স্থানীয় বাসিন্দা গুরুতর ঝুঁকির মুখে পড়লেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। গতকাল বুধবার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ প্রধান সড়কের পাশে অবস্থিত একটি ব্রিটিশ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শরীফ উদ্দিন ওরফে ‘ইতালি ফার্ম শরীফ’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা ইউনিয়নের মরহুম নুর উদ্দিনের পুত্র শরীফ উদ্দিনের বায়নাকৃত একটি জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বুধবার ওই জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় সেখানে উপস্থিত সাহেদ আহমদ সরাসরি হামলার মুখে পড়লেও উপস্থিত লোকজনের তৎপরতায় প্রাণে বেঁচে যান।
এলাকাবাসীর অভিযোগ, শরীফ উদ্দিন দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় প্লট বিক্রির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। তিনি কৌশলে জমি বায়না করে পরে তা উচ্চমূল্যে অন্যের কাছে বিক্রির চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে জমির মালিককে অর্থ দিয়ে রেজিস্ট্রির ব্যবস্থা করা হলেও, মালিকপক্ষ অন্য তৃতীয় পক্ষের নামে রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানালে তিনি বিবাদ সৃষ্টি করেন। তার বিরুদ্ধে এর আগেও জমি ও চেক জালিয়াতি সংক্রান্ত একাধিক অভিযোগ গোলাপগঞ্জ মডেল থানায় জমা পড়েছে বলে জানা গেছে।
সম্প্রতি ২২ লাখ টাকার একটি চেক জালিয়াতি ও জমি সংক্রান্ত মামলায় শরীফ উদ্দিনের সহযোগী আব্দুল হান্নানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া শরীফ উদ্দিনের বিরুদ্ধে অর্থের প্রলোভন দেখিয়ে একাধিক বিয়েসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
ধারাবহর এলাকায় এই প্রকাশ্য সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। জনবহুল সড়কের পাশে এ ধরনের সহিংসতা রোধে এবং প্রতারক চক্রের দৌরাত্ম্য কমাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
7 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
6 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬