admin
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৬
ডেস্ক রিপোর্ট:
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে আসামি করে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ মে আহত যুবদল নেতা নিজেই বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। তবে ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে রাত ১০টার দিকে সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে পীরমহল্লা পঞ্চায়েত কমিটির একটি বৈঠক শেষে বাসায় ফিরছিলেন নাসির উদ্দীন রহিম। তিনি মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় আসামাত্রই একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলায় গুরুতর আহত যুবদল নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলায় নামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান আসামিরা হলেন— তেরা মিয়ার ছেলে সেলিম মিয়া, মৃত সাহাবুদ্দীনের ছেলে এমদাদুল ইসলাম মিজান, মো. আজিজুর রহমানের ছেলে সামাদ হোসেন, গোলাম রব্বানী রাফি, সিফত মিয়ার ছেলে শরীফ এবং তোফাজ্জল হোসেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ৯ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এদিকে, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর এমন বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হামলাকারী সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, যুবদল নেতার ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ
5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট
3 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদলের
2 সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম
3 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত ও সুচারুভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার
2 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এক শুভেচ্ছা বার্তায় ফোরামের কেন্দ্রীয়