editor
প্রকাশিত: 9:38 PM, November 7, 2022

সংস্কৃতির সম্পর্ক সীমান্তের কাঁটাতার সাত সমুদ্র ও আলাদা করতে পারেনা
সিলেটে শিল্পী সম্মাননা ও সাংস্কৃতিক মতবিনিময় সভায় বক্তারা
সংস্কৃতিরও একটা নাড়ী আছে, আর এই নাড়ির সম্পর্ক সীমান্তের কাঁটাতার, সাত সমুদ্র ও আলাদা করতে পারেনা। এ কারণেই সিলেটের সংস্কৃতি বিশ্বময় ছড়িয়েছে। সিলেটে অবস্থান না করলেও বিদেশের মাটিতে থাকা লাখো লাখো সংস্কৃতিসেবীরা সিলেটের সংস্কৃতি বুকে লালন করে চলেছেন। বিশ্ব বাঙালিদের মাতিয়ে রেখেছে রাধারমন, আরকুম শাহ, হাসন রাজা, বাউল করিমের কালজয়ী গান। ১৯৪৭ সালে দেশ ভাগ হলেও সিলেটের সংস্কৃতি, সাংস্কৃতিক চর্চা এপারে ওপারে এখন বহমান। তাই আসামের বাংলাভাষীদের সাথে সিলেটের সেতুবন্ধন গড়ে তোলা সময়ের দাবি। এতে এপার ওপার বাংলার সিলেটি, বাংলা, বাঙালির সাংস্কৃতিক আন্দোলনকে যুগের সাথে তাল মিলিয়ে বেগবান করা যাবে। সিলেট নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশনের কনফারেন্স হলে আয়োজিত শিল্পী সম্মাননা ও সাংস্কৃতিক মতবিনিময় সভায় বক্তারা একথাগুলো বলেন।
গতকাল সোমবার সন্ধ্যায় মণিপুরী মণিপুরী সমাজকল্যাণ সমিতি এই আলোচনা সভার আয়োজন করে। সিলেট জেলা শাখার সভাপতি নির্মল কুমার সিংহের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কন্ঠযোদ্ধা বরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ হিমাংশু বিশ্বাস, সাংবাদিক সাত্তার আজাদ, সাংবাদিক আকাশ চৌধুরী, গীতকবি আহমেদ বকুল, ক্রীড়া ব্যক্তিত্ব দীপাল কুমার সিংহ, সংস্কৃতিকর্মী ডা: ইউ কে সিনহা, সাংবাদিক অমিতা সিনহা, সংস্কৃতিকর্মী বিধান চন্দ্র রায়, প্রসন্ন কুমার সিংহ, রণজিৎ সিংহ, বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তু মণি সিংহ, অনিল রাজকুমার, রথীন্দ্র কুমার সিংহ, লিটন সিংহ প্রমুখ।
শিল্পী সম্মাননা ও সাংস্কৃতিক মতবিনিময় অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় গীতিকবি সৈয়দুর রহমান, শিল্পী এন আর নারায়ণ, আসামের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা সিদ্ধার্থ সিনহা, শিল্পী ঋষি সিনহা ও অভিনেতা মিলন সিংহকে।
অনুষ্ঠানের আয়োজকরা আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য মণিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব রাসোৎসবের বিষয়ে আলোকপাত করে উৎসবে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। পাশাপাশি শ্রীভুমি সিলেটে কবিগুরু রবি ঠাকুর পদার্পণের ১০৩তম স্মরণোৎসব বর্ণাঢ্য আয়োজনে পালন করায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ ও মাছিমপুরের সকল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন