admin
প্রকাশিত: 8:52 PM, June 13, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিসিকের সাবেক প্যানেল মেয়র, সাবেক সফল কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক দিনার খান হাসু।
এক অভিনন্দন বার্তায় দিনার খান হাসু বলেন, রেজাউল হাসান কয়েস লোদী সিলেটের এক উজ্জ্বল ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘকাল তিনি সিলেটের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ, সৎ ও দূরদর্শী নেতাকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্ত।
তিনি আরও উল্লেখ করেন, কয়েস লোদীর যোগ্য ও গতিশীল নেতৃত্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আরও বেগবান হবে এবং সিলেটের সামগ্রিক পরিকল্পিত নগর উন্নয়ন ও জনকল্যাণে এক নতুন দিগন্তের সূচনা ঘটবে।
অভিনন্দন বার্তায় দিনার খান হাসু নবমনোনীত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মমেয়াদে সার্বিক সাফল্য কামনা করেন।
2 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
6 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 3 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
2 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
3 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক