admin

প্রকাশিত: 2:45 PM, June 23, 2026

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

2

* জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল।
* ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক বদরুল, হঠাৎ জেলা প্রশাসকের সঙ্গে মাজার পরিদর্শনে।
* নিষিদ্ধ সংগঠনের নেতা নিয়ে পরিদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্ট::
শাহপরাণ (রহ.) মাজারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলাকারী ৫ টি মামলার পলাতক আসামি বদরুল-কে সাথে নিয়ে মাজার পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

গত শুক্রবার (১৯ জুন) হযরত শাহপরান (রহ.) মাজারে জুমার নামাজ শেষে মাজারের দানের হিসাব ও সার্বিক বিষয়ে পরিদর্শন শুরু করেন জেলা প্রশাসক। তখন তার সাথে একদম অঙ্গাঙ্গিভাবে সামনের সারিতে থেকে বক্তব্যসহ জেলা প্রশাসককে দিক নির্দেশনা দেন খাদিম পাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান সিলেট মহানগর যুবলীগ নেতা বদরুল ইসলাম। বদরুল ইসলাম শাহপরাণ থানার লালখাটঙ্গী গ্রামের ফজল মিয়ার ছেলে।

2

আওয়ামী যুবলীগ নেতা বদরুল ইসলাম সিলেটের জেলা প্রশাসকের সামনে বিভিন্ন অনলাইন মিডিয়াতেও বক্তব্য দেন। তিনি বলেন, তারা চান মাজার খাদেমদের কাছ থেকে নিয়ে স্থানীয় জনগণের কাছে হস্তান্তরের দাবি জানান। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা বদরুলের এই বক্তব্য ও উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। আওয়ামী যুবলীগ লীগ নেতা বদরুলের বক্তব্য ও তার রাজনৈতিক পরিচয় উঠে আসার পর অনেকেই প্রশ্ন তোলেন। একজন জেলা প্রশাসকের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলীয় নেতাকে বক্তব্য দিতে দেখা গেলেও অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে দেখা যায়নি।

3

সিলেট জেলা ও মহানগর বিএনপি’র একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের মধ্যে সুনামধন্য ও চৌকুস একজন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তার সাথে নিষিদ্ধ সংগঠনের একজন ডেভিল ও ৫ মামলার পলাতক আসামী কিভাবে গিয়ে ডিসিকে দিক নির্দেশনা দেয়। এ বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অত্যন্ত ব্যতিত করেছে।
শাহপরাণ লালখাটঙ্গী ও ধনকান্দি এলাকার একাধিক ব্যক্তি জানান, বদরুল আওয়ামী লীগ করেন। তার এক ভাই ওয়ার্ড বিএনপি সভাপতি। আরেক ভাই জামায়াত নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বদরুলরা মিলে শাহপরাণ (রহ.) মাজারে হামলা চালিয়ে দানবাক্স ভাংচুর করে টাকা নেয় ও মাজারের বিভিন্ন স্থাপনায় ভাংচুর চালায়। এ বিষয়ে মাজার কতৃপক্ষের মামলায় বদরুলকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ গ্রেফতার করে। সে দীর্ঘদিন কারাগারে আটক ছিল। বর্তমানে তার ভাই বিএনপি নেতা থাকার কারণে মাজার ও আশপাশ এলাকা তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এলাকার লোকজন আরো জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বদরুল ঘা ঢাকা দিয়েছিল। আর গত শুক্রবার তাকে ডিসির সাথে এলাকায় দেখা গেছে।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শাহপরাণ থানা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। সিলেট জেলা প্রশাসকের সাথে ফ্যাসিবাদী সরকার দলীয় একজন নেতাকে নিয়ে মাজার পরিদর্শন করেছেন। যিনি এতোদিন ফ্যাসিবাদ সরকারের দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে নানা সুযোগ-সুবিধা ভোগ ও বিএনপি নেতা কর্মীদের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করেছেন।
এটি নিঃসন্দেহে পক্ষপাতদুষ্ট আচরণ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

4

শাহপরান থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমদ বলেন, মাজারের পরিদর্শনের বিষয়টি জেলা প্রশাসনের। তবে কোন মামলার আসামিকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই তাকে পুলিশ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে।

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

2 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

7 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

3 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

2 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

8   1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

1
8