admin

প্রকাশিত: 12:22 PM, June 26, 2026

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

8

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট নানামুখী আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা শেষে দরগাহর সার্বিক উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে সবাই একমত হন।
বৈঠক শেষে খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, দরগাহর উন্নয়ন, দানের অর্থের ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমের একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার বিষয়ে মাজার কর্তৃপক্ষসহ সবাই ঐকমত্যে পৌঁছেছেন। সবার মতামতের ভিত্তিতেই এই ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।
তিনি আরও স্পষ্ট করেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। তবে নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং তা মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপিে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য, মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।
বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ববর্তী উদ্যোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা অতীতের কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না, বরং সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যেকোনো কাজ এককভাবে করার চেয়ে সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করে করাটা বেশি কার্যকর। সরকার এমন একটি টেকসই উদ্যোগ নিয়েছে, যাতে কাজের স্বচ্ছতার পাশাপাশি সবার অংশগ্রহণ নিশ্চিত হয় এবং ভবিষ্যতে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।”
এর আগে সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত একটি রুদ্ধদ্বার বৈঠকে দরগাহর ঐতিহ্য রক্ষা, বর্তমান ব্যবস্থাপনা পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিলেটের স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাজার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন, সিলেট রেঞ্জর ডিআইজি ড. জিল্লুর রহমান, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

1 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

7 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

1 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

7   5 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

1
6