admin

প্রকাশিত: 10:40 AM, July 3, 2026

বালাগঞ্জ যুবদল নেতা রেজাউলের নেতৃত্বে অপহরণ ও সন্ত্রাসী তাণ্ডব

* দুই থানায় পৃথক মামলা * ছাত্রদল নেতা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায়

বালাগঞ্জ যুবদল নেতা রেজাউলের নেতৃত্বে অপহরণ ও সন্ত্রাসী তাণ্ডব

5

বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর এলাকায় বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল আহমদ তাহিলের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ অপহরণ ও চাঁদাবাজি চক্র গড়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। এই চক্রের ধারাবাহিক তাণ্ডব, ব্যবসায়ীকে অপহরণ ও সাবেক ছাত্রদল নেতার ওপর নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এসব ঘটনায় ওসমানীনগর ও বালাগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট দায়ে ২০২০ সালে বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল আহমদ তাহিলকে তৎকালীন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মাসুদ আহমদ দল থেকে বহিষ্কার করেছিলেন। বর্তমানেএলাকায় তার নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ অপরাধী অপহরণ চক্র, সন্ত্রাসী ও জমির দখল চক্র সক্রিয় গড়ে উঠেছে ।
গত ২৯ ও ৩০ জুন ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের সময় স্থানীয় জনতার সহায়তায় ৪ জন অপহরণকারীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ১ জুলাই ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এই ঘটনারই জের ধরে ৩০ জুন রাতে বালাগঞ্জ থানাধীন বোয়ালজুর বাজারের জলিল মিয়ার ফার্মেসীর সামনে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য শাকিল ইসলাম বাবুর ওপর রেজাউল আহমদ তাহিলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক নৃশংস সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত বাবু বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই শাহিদুল ইসলাম সুমন বাদী হয়ে রেজাউল আহমদ তাহিলসহ ৮ জনের নাম উল্লেখ করে বালাগঞ্জ থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, বালাগঞ্জ ও ওসমানীনগর থানার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জোর দাবি জানিয়েছেন যেন এই অপহরণকারী ও সন্ত্রাসীদের গডফাদার রেজাউল আহমদ তাহিলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। বালাগঞ্জ ও ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার সত্যতা স্বীকার করেন।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১

1
8