admin

প্রকাশিত: 11:09 AM, July 3, 2026

আইনি ব্যবস্থা না নিয়ে ধামাচাপার চেষ্টা, ক্ষুব্ধ এলাকাবাসী

কানাইঘাটে সরকারি স্কুলের মালামাল চুরি

আইনি ব্যবস্থা না নিয়ে ধামাচাপার চেষ্টা, ক্ষুব্ধ এলাকাবাসী

1

স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত ২৭ জুন রাতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে পিইডিপি-৪ এর আওতায় প্রাপ্ত একটি মূল্যবান ‘হিটাচি’ ব্র্যান্ডের প্রজেক্টর, একটি সাউন্ড বক্স, একটি ডিজিটাল মাইক্রোফোন, একটি জেডটিই (তঞঊ) রাউটার, একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলাসহ প্রায় লক্ষাধিক টাকার সরকারি মালামাল চুরি হয়। তবে ঘটনার বেশ কিছু দিন অতিবাহিত হলেও স্কুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো চুরির বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সালিশ-বিচারের নাটক সাজানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা অফিসার চুরির বিষয়টি জানার, পর স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজিবুন নেছাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দিলেও তিনি তা করেননি। সরেজমিনে গণমাধ্যম প্রতিনিধিরা স্কুলে গেলে শিক্ষিকা জিডির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক বাসিন্দা জানান, এই চুরির সঙ্গে এলাকার চিহ্নিত চোর ফারুক মিয়ার ছেলে তারেক ও তার সহযোগীরা জড়িত রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে। বিষয় জানার পরও মুজিবুন নেছা কোন আইনি ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু শিক্ষিকা মুজিবুন নেছার সাথে আঁতাত করে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য দাওয়াদারী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে বাছির আহমদ ও শেখ চান মিয়া এই চুরির ঘটনাটি ধামাচাপা দিতে সালিশ-বিচারের দায়িত্ব নিয়েছেন। একটি সরকারি প্রতিষ্ঠানের চুরির ঘটনা দেশের প্রচলিত আইনে বিচার না করে, কীভাবে স্থানীয় সালিশে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। চুরির ঘটনার পাশাপাশি স্কুলটির চরম অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্রও উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, স্কুলটি প্রতিদিন দুপুর ২টার আগেই ছুটি হয়ে যায়। শিক্ষক-শিক্ষিকারা ঠিকমতো স্কুলে আসেন না, অনেকেই দুপুরের দিকে খেয়াল-খুশি মতো স্কুলে আসেন এবং দ্রুত চলে যান। যার ফলে পড়াশোনার সামগ্রিক মান অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এক সময় যে স্কুলে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ছিল, বর্তমানে সেখানে শিক্ষার্থীর সংখ্যা কমতে কমতে মাত্র শতকের কোটায় গিয়ে ঠেকেছে। পড়াশোনার ভাল পরিবেশ না থাকায় বাধ্য হয়ে অভিভাবকরা তাদের সন্তানদের এই সরকারি স্কুল থেকে সরিয়ে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত স্থানীয় একটি মহিলা মাদ্রাসাসহ আশেপাশের কিন্ডার গার্টেনে ভর্তি করাচ্ছেন। শিক্ষকদের সময় মতো আসা-যাওয়া নিয়ে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি স্কুলের দায়িত্ব প্রাপ্ত কেউ।
এ বিষয়ে জানতে চাইলে কানাইঘাট উপজেলা শিক্ষা অফিসার মিফতা উজ্জামান বলেন, তিনি চুরির ঘটনাটি শোনার পরপরই শিক্ষিকাকে জিডি করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কেন এখন পর্যন্ত জিডি করা হয়নি কেন, তা তার জানা নেই। স্কুলে লেখাপড়ার মান নিম্নমানের দিকে যাওয়া এবং শিক্ষকরা ঠিকমতো না আসার প্রশ্নে তিনি প্রথমে ফোন কেটে দেন। কিছুক্ষণ পর আবার কল দিয়ে বলেন যে আড়াইটা পর্যন্ত স্কুল খোলা রয়েছে। অথচ সরেজমিনে গিয়ে দেখা গেছে তার আগেই স্কুল ছুটি হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষা অফিসার নিজের ব্যর্থতা ঢাকতে এবং উপজেলার প্রাথমিক স্কুলের শিক্ষার মান বজায় রাখতে না পেরে উল্টো এসব অনিয়মকারী শিক্ষকদের পক্ষেই সাফাই গাচ্ছেন। অন্যদিকে, সহকারী শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, তিনি বিষয়টি মাত্র অবগত হয়েছেন। চুরির মতো গুরুতর ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কেন এখনো কোনো আইনি পদক্ষেপ নেননি, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। পাশাপাশি শিক্ষকদের যখন-তখন আসা-যাওয়ার বিষয়টি রুখতে এবং স্কুলের শৃঙ্খলা ফেরাতে এখন থেকে কঠোর নজরদারি বাড়ানো হবে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তিনি স্পষ্ট ভাষায় বলেন, একটি সরকারি স্কুলের মালামাল চুরি হওয়ার পর দায়িত্বপ্রাপ্তরা আইনি ব্যবস্থা না নিয়ে সালিশ-বিচারের জন্য বসে আছেন এটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। এটি কোনো ভাবেই কাম্য নয়। তিনি দ্রুত এই বিষয়ে খোঁজখবর নিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
একই সাথে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের উপস্থিতির বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া হবে বলেও উল্লেখ করেন। সরকারি সম্পদ চুরি এবং তা ধামাচাপা দেওয়ার এই অপচেষ্টার বিরুদ্ধে দ্রুত প্রশাসনের দৃশ্য ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে চান দাওয়াদারী, হামিদুপুর, লক্ষীপুর ও কোনা গ্রামের সাধারণ মানুষ। এখন দেখার বিষয় সরকারি স্কুল চুরির ঘটনাটি কোনদিকে মোড় নেয়।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১

1
8