admin
প্রকাশিত: 1:12 PM, July 9, 2026
স্টাফ রিপোর্টার:
বিদেশে মানুষ পাঠানোর নামে সিলেটের একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন যুবলীগ নেতা মহিনুর রহমান মুহিন। ভুক্তভোগীদের কাছে ‘ডেভিল মুহিন’ নামে পরিচিত এই প্রতারককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মুহিন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কায়াস্থ গ্রামের আনোয়ার আলীর ছেলে। যুবলীগের দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুহিনের বিরুদ্ধে মানব পাচার, নিরীহ মানুষকে মাদক দিয়ে ব্ল্যাকমেইলিং এবং গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি এসব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এছাড়া, সিলেটের পর্যটন এলাকা বড়শালার আলোচিত ‘হোটেল শাপলা কেলেঙ্কারি’র মূল হোতা ও নিয়ন্ত্রক হিসেবেও তার নাম উঠে এসেছে।
ভুক্তভোগীরা জানান, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মুহিন সিলেটের বেশ কয়েকজন সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। টাকা নেওয়ার পর থেকেই তিনি মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দেন।
সিলেট জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, মুহিনকে গ্রেফতার করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে। তার অবস্থান শণাক্তের চেষ্টা চলছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: 1 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের
2 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার
8 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও
7 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব
2 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির
7 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি