admin

প্রকাশিত: 12:10 PM, July 10, 2026

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

2

‎‎আক্তার হোসেন:
‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি ও পুরাতন মালপত্র ব্যবসায়ীদের ওপর চলমান জুলুমের প্রতিবাদে কাজির বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ব্যবসায়ীরা কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বিতর্কিত পুলিশ কর্মকর্তা এসআই খবিরের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন।
‎‎ব্যবসায়ীদের অভিযোগ, কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের কতিপয় কর্মকর্তা সাধারণ ব্যবসায়ী ও নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা মূল ব্যানারে লেখা ছিল—“নিরীহ মানুষের ওপর পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার অবসান চাই”। একই সাথে সেখানে স্পষ্ট স্লোগানে লেখা হয়—“টাকা না দেওয়ায় মিথ্যা মামলা! এসআই-খবির-এর অপসারণ চাই।”
‎‎মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ীরা বলেন, “আমরা দিনরাত হাড়ভাঙা খাটুনি করে ভাঙ্গারি মালের ব্যবসা করি, কোনো চুরি-ডাকাতি করি না। কিন্তু এসআই খবির আমাদের ওপর প্রতিনিয়ত জুলুম চালাচ্ছেন। দোকানে এসে অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তার চাহিদামতো টাকা না দিলেই কপালে জোটে চুরির মালের অবাস্তব অভিযোগ এবং মিথ্যা মামলা। অনেক নিরীহ ব্যবসায়ীকে এই মিথ্যা মামলার কারণে জেল খাটতে হয়েছে। আমরা পেটে লাথি মারার এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”
‎‎ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কড়া ভাষায় বলেন, “আমরা এলাকায় আইনের শাসন চাই, কোনো পুলিশি জুলুম চাই না। একজন অফিসারের অনৈতিক কর্মকাণ্ডের দায় পুরো পুলিশ বাহিনী নিতে পারে না। টাকা না দেওয়ায় মিথ্যা মামলা দেওয়ার এই নোংরা খেলা বন্ধ করতে হবে। এসআই খবিরের অনৈতিক কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
‎‎মানববন্ধন থেকে ব্যবসায়ীরা স্পষ্ট আলটিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে যদি এসআই খবিরকে সিলেট থেকে অপসারণ করা না হয় এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে পরবর্তীতে দোকানপাট বন্ধ রেখে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।‎ ‎এবিষয়ে সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে তাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। ‎‎মানববন্ধনে বক্তব্যে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে এসআই খবির’র মোঠোফোনে একাদিক বার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

4 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

5 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

1 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

8 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

6 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

4 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

4 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

8 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
4