editor

প্রকাশিত: 8:15 PM, November 13, 2022

দেশে স্থিতিশীলতা ফেরাতে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই : এস.এম জিলানী

দেশে স্থিতিশীলতা ফেরাতে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই : এস.এম জিলানী

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুইয়া তানুর ও সিলেট জেলা বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী বলেছেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে এবং নেতাকর্মীদের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটানো হচ্ছে। জিয়ার সৈনিকদের হত্যা করে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন ঠেকানো যাবেনা। নুরে আলম তানু ভুইয়া ও আফম কামাল রাজপথের একজন সাহসী যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামিল হয়ে তিনি কয়েকবার কারাবরণ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা সাহসী যোদ্ধা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় নুরে আলম তানুর ও আফম কামালকেও হত্যা করা হয়েছে। জনগণকে কাবু করতে, জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক দাবীর আন্দোলনকে ধ্বংস করতে অবৈধ শাসকগোষ্ঠী হত্যা ও গুমের মতো কর্মসূচি বেছে নিয়েছে। বর্তমান শাসকদল অরাজকতা, হিংসা, হত্যা ও গুমের মতো ঘটনায় বাংলাদেশের পরিচিতিকে কলঙ্কিত করেছে। তাই দেশে স্থিতিশীলতা ফেরাতে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে এই বাকশালী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে।
রোববার বিকেলে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুইয়া তানুর ও সিলেট জেলা বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার পয়েন্টে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁনের যৌথ পরিচালনায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জি.এম মুক্তাদির রাজু, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামসুজ্জামান, সাধারণ সম্পাদক মুনজির আহমদ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিফতাহুল কবির মিফতাহ, আব্দুল মুনিম, আলী মোহাম্মদ নুরুল হুদা দিপু, দোলোয়ার হোসেন চৌধুরী, আহছান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সারোয়ার রেজা, কাওছার মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মাছুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহাদ আনসারী, আবু সালেহ মোহাম্মদ তাহের, মুবিনুল হক রাহি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, সায়াদ হোসেন সুজন, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সদস্য- কামরুজ্জামান দিপু, বেলাল আহমদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, সৈয়দ আমিরুল হক সলিট, আবির হাসান মুহিন, শফিকুর রহমান, দুলাল আহমদ, গোলাম রব্বানী, আব্দুস সামাদ, ইবনে জাহান তানভির, নুরুল হক মাছুম, রায়হান আহমদ, জিয়াউর রহমান, সালাহ উদ্দিন.শামীম আহমদ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের