admin
প্রকাশিত: 10:03 PM, August 5, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে সরকারি অর্থায়নে চলমান রাস্তা সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে নিজেকে বিশাল কিছু হিসেবে জাহির করার চেষ্টা করছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম। সরকারি উন্নয়নমূলক কাজকে নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এলাকায় ভিত্তি তৈরির অপচেষ্টা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিসিকের তত্ত্বাবধানে মুরাদপুর বাজারে বর্তমানে রাস্তা সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজ চলছে। এটি সিটি কর্পোরেশনের নিয়মিত সরকারি উন্নয়ন প্রকল্পের অংশ হলেও বিএনপি নেতা আবুল কালাম ঘটনাটিকে কেন্দ্র করে নিজেকে জাহির করতে মরিয়া হয়ে উঠেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ব্যানারে রাস্তা সংস্কারের জন্য পথচারী ও যাত্রীদের সাময়িক ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সরকারি কাজ নিয়ে একজন রাজনৈতিক নেতার এমন প্রচারণাকে ‘হাস্যকর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্ডের একাধিক সাধারণ রাজনৈতিক কর্মী ও স্থানীয় ব্যবসায়ী জানান, সরকারি বাজেটে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পকে কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক ব্যানারে প্রচার করার সুযোগ নেই।
এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সিসিক ৩১ নম্বর ওয়ার্ডজুড়ে বইছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়। সচেতন মহল সরকারি উন্নয়ন কাজ নিয়ে রাজনীতি বন্ধ এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আত্মজাহিরের অপচেষ্টা রোধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ দাবি করেছেন।
1 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে সরকারি অর্থায়নে চলমান রাস্তা সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজকে কেন্দ্র
5 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
2 বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী
4 জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে
6 রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে নতুন এই ভবনের ফলক উন্মোচন
1 দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র গবেষণা সংগঠন ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS)’-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন
3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, তথ্যচিত্র
7 যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে