admin
প্রকাশিত: 1:00 AM, July 13, 2026
বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার চান্দগ্রামের আলোচিত এরালবিল হত্যা মামলার রায় দীর্ঘ প্রায় ৪ বছর পর প্রদান করেছেন যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত মৌলভীবাজার এর মাননীয় বিচারক। ১২ জুলাই রবিবার দুপুরে ঘোষিত এই রায়ে অভিযুক্ত ৭ আসামীর মধ্যে ৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
জানা যায়, ২০২২ সালের ১০ মার্চ বড়লেখা উপজেলার চান্দগ্রামস্থ এরালবিলের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংর্ঘষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হন। এই ঘটনায় পরদিন ১১ মার্চ ২০২২ স্থানীয় কমর উদ্দিন বাদী হয়ে বড়লেখা থানায় মামলা দায়ের করেন ৭ জনকে আসামী করে। দীর্ঘ প্রায় ৪ বছর বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল ১২ জুলাই এই মামলার রায় প্রদান করেন যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত মৌলভীবাজার এর মাননীয় বিচারক মোঃ আকসার আহমদ। ঘোষিত রায়ে অভিযুক্ত ৭ আসামীর মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। তন্মধ্যে, ১নং আসামী মোঃ মিজানুর রহমান, পিতাঃ মোঃ ইছলাম উদ্দিন, গ্রামঃ চান্দগ্রাম, ২নং আসামী মোঃ মারুফ হোসাইন, পিতাঃ মোঃ মজির উদ্দিন, গ্রামঃ লঘাটি, উভয় থানাঃ বড়লেখা, জেলাঃ মৌলভীবাজার ও ৩নং আসামী মোঃ তানভীর হাছান, পিতাঃ মোঃ জয়নাল আবেদীন, গ্রামঃ আব্দুল্লাহপুর, থানাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট, এই তিন জনকে দোষী সাব্যস্থ করিয়া প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে। এছাড়া ৪নং আসামী তারেক হোসেন, পিতাঃ আকদছ আলী, গ্রামঃ হলদিরপার, ৫নং আসামী নিজাম উদ্দিন, পিতাঃ কালাই মিয়া, গ্রামঃ ওয়াহিদপুর এই ২জনকে দোষী সাব্যস্থ করিয়া ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর দুই আসামী আবুল কালাম ও জাকির হোসেনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি শফিকুর রহমান বলেন, এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।
আসামী পক্ষের আইনজীবি মোঃ আনোয়ার হোসেন বলেন, এই রায়ে ক্ষমতার প্রভাবে আমার মক্কেলগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা রায়ের বিরুদ্ধে আপীল করবো।
2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
2 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ