admin
প্রকাশিত: 12:06 PM, September 11, 2026
শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন দলের নাম ভাঙিয়ে এলাকা অশান্ত করে তোলা এই চক্রটি শুধু ভূমি দখলই নয়, বরং বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ব্ল্যাকমেইলিংয়ে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, চিহ্নিত কতিপয় অবৈধ দখলদার টিলা কেটে দেবোত্তর জমি দখলের চেষ্টা চালালে বাগানের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। তবে দখলদার চক্রটি উল্টো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চরম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বাগান কর্তৃপক্ষকে দমাতে তারা প্রশাসন ও মন্ত্রীর কাছে ‘চাঁদাবাজির’ ভুয়া অভিযোগ দেওয়ার হুমকি দেয়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে ভুয়া ছবি-ভিডিও এডিটিংয়ের মাধ্যমে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার ছড়িয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালায়। মূলত নিজেদের অবৈধ দখলদারিত্ব টিকিয়ে রাখতেই চক্রটি এমন ছলাকলার আশ্রয় নিয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।
এ অবস্থায় বাগান পরিচালনা পর্ষদের প্রত্যক্ষ নির্দেশনায় উক্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ জারি করা হয়েছে। সম্প্রতি বাগান কর্তৃপক্ষের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, একাধিক আইনজীবী এবং জালালাবাদ থানা পুলিশের যৌথ উপস্থিতিতে একটি তদারকি ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ ঘর তৈরির আলামত ও বিভিন্ন নির্মাণ সামগ্রী জব্দ করে বাগান কর্তৃপক্ষ।
বাগান কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেবোত্তর সম্পত্তি রক্ষায় কোনোপ্রকার অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। উক্ত ভুমিদস্যু ও অপপ্রচারকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে।
2 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
8 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
3 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
7 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 7 বিশিষ্ট
8 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
5 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
5 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
4 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি