editor
প্রকাশিত: 8:07 PM, July 27, 2021
মৌলভীবাজার প্রতিনিধিঃ
সিলেট পলিটেকনিক কলেজ ছাত্রলীগ কর্মী ও বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের আহমদপুর গ্রামের সাইফুর হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) আদালতে দাখিল করেছে বড়লেখা থানা পুলিশ। দাখিলকৃত চার্জশীটে সাংবাদিকসহ ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। আজ (২৭ জুলাই) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আলোচিত এই মামলার চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখ থানার এসআই আতাউর রহমান।
আদালত এবং পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা প্রেসক্লাবের সদস্য, বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের মোঃ ছফির উদ্দিনের ছেলে জামিল আহমদ (২৬), আহমদপুর গ্রামের আনছার আলীর পুত্র বাবলু হোসেন (২৬), জবলু হোসেন (২৫), কামাল হোসেন (২১) এবং একই গ্রামের মৃত মস্তাব আলীর পুত্র জয়নাল উদ্দিন (৫৫) কে চার্জশীটে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ৫ জনের মধ্যে জামিল আহমদ ছাড়া বাকী ৪ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন।
উলেখ্য, গত বছরের ৩১ জুলাই বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র সিলেট পলিটেকনিক কলেজের ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। বিকাল ৪ টার দিকে নিজ বাড়ির কক্ষ থেকে পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে। নিহতের কোমরে দাগ দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা করে রাতের আধাঁরে বিষাক্ত কোন সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয়েছে। কিন্তু নিথর অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে কর্তব্যরত ডাক্তারের বক্তব্যে পুলিশের ধারণা পাল্টে যায়। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে। ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে সাইফুরকে দাফন করা হয়। রহস্যজনক এ মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশকে অপেক্ষা করতে হয় প্রায় ৩ মাস। ২০২০ সালের ২৬ অক্টোবর হাসপাতাল থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পৌঁছায় বড়লেখা পুলিশের হাতে। ময়না তদন্ত প্রতিবেদনে প্রকাশ পায় সাইফুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তখন নিহত সাইফুর রহমানের ছোট ভাই এমদাদুর রহমান বাদী হয়ে আসামী অজ্ঞাতনামা রেখে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। ঐ দিন সন্ধ্যায়ই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামী হিসেবে স্থানীয় আহমদপুর গ্রামের আনছার আলীর ৩ ছেলে বাবলু, জবলু এবং কামাল হোসেনকে আটক করে। গ্রেফতারকৃত এই ৩ জনের কাছ থেকে তথ্য নিয়ে চলতি বছরের ৭ জানুয়ারী জয়নাল উদ্দিন নামে আরেক সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে আজ জেলা হাজতে থাকা ৪ জনের সাথে একই ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক জামিল আহমদ কে অভিযুক্ত করে মোট ৫ জনের বিরুদ্ধে আলোচিত এ মামলার চার্জশীট আদালতে দাখিল করেছে বড়লেখা থানা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে