editor
প্রকাশিত: 10:08 PM, June 23, 2023
সিলেট শহরতলীর খাদিম চৌমুহনী-সাহেব বাজার সড়কের নির্মাণকাজে নিম্নমানের নির্মান সামগ্রী ও দুর্নীতি লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার চৌমুহনী এলাকাবাসীর পক্ষ থেকেই এ মানবন্ধনের আয়োজন করা হয়।
এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন- এক মাস আগে এই সড়কের কাজ শেষ হয়েছে। অথচ এই সড়কটি এখন ভেঙে যাচ্ছে। এ নিয়ে তারা ইতিমধ্যে এলজিইডি, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। তারা বলেন- রাস্তায় ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট, পুরত্ব ছিলো কম, তিনটি কালভার্টে যথাযথ নিয়ম না মেনে কার্পেটিং, বাগান বাজার থেকে বড়জান চা কারখানা পর্যন্ত বালুর লেয়ার দেওয়া হয়নি, বরজান বাগান থেকে উত্তর দিকে কার্পেটিং না করে রুলিং, রাস্তার পাশে গার্ড ওয়ালে নিম্নমানের পিলার, দু’পাশে মাটি ভরাট হয়নি। এতে করে ওই সড়ক ভেঙে যাচ্ছে। চলতি বর্ষার মৌসুমে এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
মানববন্ধনে তারা টিকাদারের অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে বিচার দাবি করেন। একই সঙ্গে দ্রুততম সময়ের সঠিক নিয়মে রাস্তা ও কালভার্টগুলো পুণ:নির্মাণের দাবি জানান।
এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এমজেড জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সমাজসেবী সোহেল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- খাদিমপাড়া ইউপি’র সাবেক মেম্বার আনোয়ার হোসেন আনু, রুহেল আহমেদ, আলী আকবর চৌধুরী রুমি, হাবিবুর রহমান পংকি, নাদির আহমদ, হেলাল আহমদ, সেলিম আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন