editor

প্রকাশিত: 10:48 PM, June 26, 2023

চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী

চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলায় চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে প্রতিবাদ সভায় বক্তারা অভিযােগ করেন। দি মেঘালয় টি ষ্টেইট’র লীজ প্রক্রিয়া বাতিল ও মেঘালয় চা-বাগানের দালাল কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম-কে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদ এবং মেঘালয় চা-বাগান বিরোধী আন্দোলন বসতভিটা সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলতাফ হোসেন বিলাল সহ স্থানীয় এলাকার নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসির উদ্যাগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ২২ জুন বৃহস্পতিবার বিকেল ৩ টায় চতুল চারিকাটা ত্রিমূখী বাজার সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চারিকাটা ইউনিয়ন বাসি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক সরকারী ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।

সভায় নিরীহ জনগনের উপর মিথ্যা মামলার প্রত্যাহার করে ঘটনার নিন্দা জানান। সম্প্রতি গত ১১জুন স্থানীয় জনসাধারনের ভোগদখলীয় জায়গা বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে তিনি দখলের চেষ্টা করেন। জায়গা দখল কাজে ব্যর্থ হয়ে তিনি স্থানীয় নিরীহ বাসিন্দাগণ-কে হয়রানি করতে ভয়ভীতি দিয়ে তার অপকর্ম আড়াল করতে তিনি প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে চারিকাটার গন্যমান্য ব্যক্তিগণের উপর মিথ্যা মামলা দায়ের করেন। প্রতিবাদ সভায় ইয়াসমিন আক্তার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়।

বক্তারা বলেন, বিগত কয়েক বছর পূর্বে চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মৌজা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী কিছু মালিকানাধীন ও অনেক সরকারী জায়গা দখল করে এখানে স্যান্ডমার্ক এগ্রাে ফার্ম লি: নামে একটি ফিসারী সহ ফলজ বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের উপর বিভিন্ন সময়ে এই কথিত এমডি মিথ্যা মামলা দিয়ে তাদের-কে এলাকা ছাড়া করে এই ফার্মের নাম ব্যবহার করে ও প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে কথিত তিনি বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে স্থানীয় বাসিন্দাগনের ভোগদখলীয় ফলজ বাগান ও বসতভিটা কৌশলে জবর দখলের চেষ্টায় চালান। চারিকাটার জনগন তাদের বসতভিটা রক্ষায় বিগত ১০ বছর থেকে দি মেঘালয় টি ষ্টেইট এন্ড খাদেজা বহুমূখি ফার্ম লি:-এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। সম্প্রতি হাইকোর্ট বসতভিটা রক্ষায় স্থানীয় বাসিন্দাগনের পক্ষ একটি রায় ঘোষনায় করাই এই কথিত এমডি ইয়াসমিন মেঘালয় কর্তৃপক্ষের সাথে গোপন চুক্তি করে কৌশলে ভূমির দখল অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছেন।

প্রশাসনের নিকট ইয়াসমিন আক্তার কর্তৃক জোরপূর্বক ভূমি জবর দখল সহ নানা অপকর্মের সঠিক বিচার দাবী করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মনির আহমদ। সমাজসেবী সাইফুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবী আলতাফ হোসেন বিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সমাজসেবী কামাল আহমদ, যুবলীগ নেতা শরিফ আহমদ, সমাজসেবী নাজমুল ইসলাম ও জাকারিয়া আলম । পরে স্থানীয় জনতা কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল বাজারে রাস্তা অবরোধ করে এক বিক্ষোভ মিছিল বের করেন ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক