editor

প্রকাশিত: 11:54 PM, July 3, 2023

সরকারের সময় শেষ হয়ে গেছে: মির্জা ফখরুল

সরকারের সময় শেষ হয়ে গেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
সেন্টমার্টিন বিক্রি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না-এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ এই দেশের মাটি। দেশের সার্বভৌমত্ব কারও বাবার না। এই দেশের মানুষ সেটা রক্ষা করবে।

সোমবার বিকালে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, নিজেদের দুর্নীতি হালাল করতে সবকিছুর দাম বাড়াচ্ছে সরকার। ক্ষমতায় চিরদিন টিকে থাকতে নীলনকশা শুরু করেছে।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কথা খুব পরিষ্কার-অবিলম্বে পদত্যাগ করেন এবং সংসদ বিলুপ্ত করেন। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যে নামেই বলেন না কেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, তারা নতুন নির্বাচন কমিশন করে নির্বাচন করবে। এটাই একমাত্র পথ, আর কোনো পথ নেই। না হলে পালানোরও পথ খুঁজে পাবেন না। কারণ, এর আগে বলেছি, সময় আর নেই, সময় শেষ হয়ে গেছে।

সরকার পতনের চলমান আন্দোলনে ‘জনগণকে সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে’ বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল হয়।

এতে ছাত্রদল ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা এবং লিটন মাহমুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, রকিবুল ইসলাম বকুল, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য দেন। পরে নয়াপল্টন থেকে একটি মিছিল বের হয়ে কাকরাইল, শান্তিনগর মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

মির্জা ফখরুল বলেন, অতীতে নির্বাচনের আগে যে কাজ করেছিল, আজ তারা একই কাজ শুরু করেছে। ২০১৮ সালে নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে আটক করেছে, এখনো তিনি আটকাবস্থায় আছেন। সেদিনও গায়েবি মামলা দিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে বন্দি করেছিল। আজ আবার অনেক আগে থেকেই নির্বাচনের কাজ শুরু করেছে, নৌকায় ভোট চাইছেন। এখন বাংলাদেশের মানুষ বলছে, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না। এই ভাঙা নৌকায় মানুষ আর উঠবে না।

তিনি বলেন, বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য নয়, দেশের মানুষ তার অধিকার ফিরে পেতে চায়। সেই অধিকারটা হচ্ছে-ভোটের অধিকার, বাঁচার অধিকার, কথা বলার অধিকার, মানুষের সংগঠন করার অধিকার, এক হাজার টাকার কাঁচামরিচ একশ টাকায় খাওয়ার অধিকার। কাঁচামরিচের কেজি হাজার টাকায় উঠেছে। কাঁচামরিচের ঝাঁজ আর এখন সহ্য করতে পারছেন না। শুধু কাঁচামরিচ নয়, চাল-ডাল-তেল-লবণ প্রতিটি জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। বিদেশে টাকা পাচার করতে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে সরকার।

মির্জা ফখরুল বলেন, সরকার এখন ভয়ে সারা দেশে পুলিশের এসপি, ডিআইজি এবং ডিসিকে বদলি করছে, তবে যতই বদলি করেন না কেন, পতনের সময় কোনো লোক কাছে পাবেন না। আস্তে আস্তে সব সরে যাবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, এবার ভয় পাইছে, ভালোই ভয় পাইছে, আমেরিকা থেকে এসে ভয় পেয়ে গেছে। তাই এখন আবোলতাবোল বকছে, দেশের সার্বভৌমত্বের ওপর হুমকিমূলক কথা বলছে। আমেরিকা থেকে এসে বলে, তারা আমাকে দুই দিনেই ক্ষমতায় থেকে সরিয়ে দিতে পারে। আবার বলে, সেন্টমার্টিন দিলে নাকি ক্ষমতায় থাকতে পারবে। আপনাকে (শেখ হাসিনা) এখন আর প্রয়োজন নেই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়