editor

প্রকাশিত: 8:32 PM, October 30, 2021

বড়লেখায় ৩ চেয়ারম্যানসহ ৯ নেতার বিদ্রোহী প্রার্থীতা ঘোষণা

বড়লেখায় ৩ চেয়ারম্যানসহ ৯ নেতার বিদ্রোহী প্রার্থীতা ঘোষণা

বড়লেখায় ৩ চেয়ারম্যানসহ ৯ নেতার বিদ্রোহী প্রার্থীতা ঘোষণা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত ৩ বর্তমান চেয়ারম্যানসহ ৯ আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থীতার ঘোষণা দিয়েছেন। এদের অনেকেই আগামী ২ নভেম্বর জমা দেওয়ার লক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
কালো টাকার বিনিময়ে তাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি এমন অভিযোগ তুলে চালিয়ে যাচ্ছেন উঠোন বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ।
মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের অনুসারীরা নৌকার প্রার্থী পরিবর্তনের দাবীতে বিভিন্ন ইউনিয়নে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার পুড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৭ অক্টোবর দলীয় প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে। এতে নৌকার কান্ডারী হতে ৫৩ জন মনোনয়ন প্রত্যাশী তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। এদের মধ্যে ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ।
জানা যায়, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আব্দুল মোহিত, দাসেরবাজার ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন মাতাই, তালিমপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন ও মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও উত্তর শাহবাজপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা পুত্র মমিনুল হক টনি।
বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন জানান, কেন্দ্রে পাঠানো প্রার্থী তালিকার এক নম্বরে তিনি ছিলেন। অথচ তাকে বঞ্চিত করে অন্য একজনের হাতে নৌকা তুলে দেওয়ায় তার কর্মী-সমর্থকরা চরম ক্ষুব্ধ। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারের মতামতে তিনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে