editor
প্রকাশিত: 11:36 AM, July 4, 2023
সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিংহবাড়ির স্বনামধন্য আইনজীবী সুজয় সিংহ মজুমদার গতকাল ৩রা জুলাই সোমবার দুপুর ১২টা ১০ মিনিটের সময় স্থানীয় একটি ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ৭ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন ৪র্থ। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পল্লবী সিংহ মজুমদার সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের বিশিষ্ট মুদ্রণ ব্যবসায়ী ও সমাজসেবী জ্যোর্তিময় সিংহ মজুমদার চন্দনের বড় ভাই।
সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিংহবাড়ি খ্যাত এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৫ সালের ৭ ফেব্রুয়ারি সুজয় সিংহ মজুমদার জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত উপেন্দ্র নারায়ণ সিংহ মজুমদার এডভোকেট সিলেট জেলা আইনজীবী সমিতির একজন বিজ্ঞ সিনিয়র সদস্য ছিলেন। তাঁর মাতা প্রয়াত বীণা পানি সিংহ মজুমদার একজন ধার্মিক, সুগৃহিনী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৬০ সালে দি এইডেড হাইস্কুল সিলেট থেকে মেট্রিকুলেশন, ১৯৬২ সালে সিলেট মুরারী চাঁদ কলেজে থেকে ইন্টারমিডিয়েট, ১৯৬৪ সালে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে বি.কম পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে সেন্ট্রাল ’ল কলেজ ঢাকা থেকে ১৯৭২ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সুজয় সিংহ মজুমদার ১৯৭৩ সালে সিলেট বারে যোগদান করে আইন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সিলেটের সিংহবাড়ি রক্ষায় তাঁর অনবদ্য ভূমিকা ছিল।
সম্প্রতি তিনি আইন পেশায় সফলতার সাথে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির তাঁকে সংবর্ধিত করে। এছাড়াও বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবেও তিনি নিয়োজিত ছিলেন।
শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের সুদীর্ঘ সম্পাদক, সিলেট বিবেক এর উপদেষ্টা, শ্রীহট্ট সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য সহ বহু সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত থেকে আজীবন নীরবে নিভৃতে কাজ করে গেছেন।
এক যুক্ত বিবৃতিতে এডভোকেট সুজয় সিংহ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, শ্রীহট্ট সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক সুষেন্দ্র কুমার পাল, সম্পাদক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, সম্পাদক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সিলেটের প্রবীন আইনজীবী পংকজ কুমার রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেট বিভাগীয় সভাপতি প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান জি.ডি. রুমু, মহানগর শাখার সভাপতি বিনয় ভূষণ তালুকদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন চন্দ্র চন্দ, জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অব. ডিজিএম প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, সিলেট বিবেক এর আহবায়ক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, যুগ্ম আহবায়ক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সদস্য সচিব এপেক্সিয়ান জি.ডি. রুমু, বিবেকানন্দ চর্চা পর্যদ সিলেটের সভাপতি বেণু ভূষণ দাশ, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার প্রমুখ।
বিকেল সাড়ে ৫টায় সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে বিশেষ প্রার্থনা শেষে রাত সাড়ে ৭টায় নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে প্রয়াত এডভোকেট সুজয় সিংহ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় সিলেটের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
প্রয়াত এডভোকেট সুজয় সিংহ মজুমদারের পরিবার সিংহবাড়ির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় দল মত নির্বিশেষে সকলের প্রতি প্রার্থনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন