editor
প্রকাশিত: 9:17 PM, November 12, 2021
অনলাইন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান শুক্রবার (১২ নভেম্বর) ২৪ বছরে পা রাখলেন। তবে জন্মদিনে নেই তেমন আয়োজন।
শুধু তাই নয়, বিশেষ এই দিনেও মাদক মামলায় এনসিবির অফিসে হাজিরা দিতে হয়েছে তাকে।
মুম্বাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবির অফিসে হাজিরা দিতে হবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধমেচাকে। সেই নির্দেশ অনুযায়ী জন্মদিনের দিনেও হাজিরা দিয়েছেন আরিয়ান।
সাদা রেঞ্জ রোভারে করে বাড়ি থেকে বের হতে দেখা যায় আরিয়ানকে। হলুদ টি-শার্ট আর কালো জ্যাকেটে এদিন দেখা গেছে আরিয়ানকে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে চিত্রগ্রাহকরা ক্যামেরা প্রায় ঘিরে রেখেছে তাকে।
২ অক্টোবর রাতে মুম্বাইয়ের এক প্রমোদতরীতে তল্লাশি চালায় এনসিবি। আটক করা হয় আরিয়ান, আরবাজ, মুনমুনসহ ৬ জনকে। এরপর টানা ১৬ ঘণ্টার জেরার পর ৩ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার করা হয় তাদের।
এই মামলায় নিম্ন আদালতে বারবার খারিজ হয়ে যায় আরিয়ানের জামিন। তারপর মুম্বাই হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করলেও বেশ কিছু শর্ত রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম প্রতি শুক্রবারের হাজিরা। এছাড়াও দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না আরিয়ান এবং এই মামলার অন্যান্য অভিযুক্তদের সঙ্গেও যোগাযোগ করতে পারবে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন