editor
প্রকাশিত: 3:11 PM, July 21, 2023
অনলাইন ডেস্ক
শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও বুবলীর দ্বন্দ্ব বেশ পুরোনো। সেটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। চলতি মাসের শুরু থেকেই আলোচনায় জায়গা করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ঈদে মুক্তি পাওয়া নায়কের ‘প্রিয়তমা’ এবং নায়িকার ‘লাল শাড়ি’ সিনেমার প্রচারণা করতে দেখা যায় একে অপরের। এরপর প্রশ্ন উঠে- তাহলে কি এক হতে যাচ্ছেন শাকিব-অপু।
এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে যখন চর্চা আর গুঞ্জন, ঠিক তখনই নতুন খবর আসে। ‘প্রিয়তমা’ সিনেমা মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ায় সেখানে উড়াল দেন চিত্রনায়ক শাকিব। অভিনেতার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে একই পথে উড়াল দেন ঢালিউড কুইন অপু।
এরপর সোশ্যালে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব-অপু ও তাদের ছেলেকে। আবার একটি ভিডিওতে নিউইয়র্কের রাস্তায় ঘুরতেও দেখা যায় তাদের। এরপর একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় দুই তারকাকে।
মাতৃভূমিতে না হলেও দূর প্রবাসে এভাবে দুই তারকাকে একসঙ্গে দেখে ফের চর্চা শুরু হয়, তাহলে কি অপুর কাছে ফিরছেন শাকিব। ঘুরে-ফিরে যখন শাকিব-অপুর স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়েই নানা কথা তখন উঠে আসে বুবলীর প্রসঙ্গ। গুঞ্জন ওঠে, তিনিও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। এ নায়িকা বিদেশ না গিয়ে বরং সিনেমার প্রচারণা করতে থাকেন।
এরই মাঝে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ফেসবুক পেজে ছেলে বীরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’
বুবলী যখন ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিলেন, ঠিক এর পরদিনই অর্থাৎ বুধবার (১৯ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটন থেকে ছেলে জয়ের দুটি ছবি ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেন অপু। এ নায়িকা ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয়স্থান তোমার আলিঙ্গনে।
অপুর এ পোস্ট নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। সেখানে সবাই প্রিয় তারকার ছেলেকে নানা রিঅ্যাকশন এবং মন্তব্যে ভাসাচ্ছেন। আবার কেউ কেউ শবনম বুবলীর পক্ষেও কথা বলছেন।
বুবলী ভক্তদের প্রশ্ন, শাকিব-অপু যুক্তরাষ্ট্রে সময় কাটালে বুবলী কোথায়? বুবলীর সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে শাকিবের? নিজের বড় ছেলে জয়কে নিয়ে ঘুরে বেড়ালেও ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য কি সময় হয়নি শাকিব খানের?
2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে