editor
প্রকাশিত: 9:40 PM, July 22, 2023
নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে ও বিকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আগামী ২৯ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২২ জুলাই দুপুরে সিলেট মহানগরীর হোটেল ক্রিস্টাল রোজে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মুল আলোচক ছিলেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সহসভাপতি সজল ছত্রী, জাতীয় ইমাম সমিতির মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব উদ্দিন এবং বিকন ফার্মাসিউটিক্যালস ও ল্যাব এইড কর্মকর্তারা।
এই কর্মসূচিতে সিলেটের প্রেসক্লাব ও ইমজার সদস্যরা হেপাটাইটিস বি স্ক্রিনিং করানোর সুযোগ পাবেন।
সভায় অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের লিভারের বর্তমান অবস্থা জেনে নিতে সিলেটের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১