editor
প্রকাশিত: 9:45 PM, July 22, 2023
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, মানুষের জীবনে সাফল্যের চাবিকাঠি হচ্ছে নেক সোহবাত। মানুষের জীবনের পদে পদে ভয়াবহ মুসিবত রয়েছে। তন্মধ্যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যুকালীন অবস্থা। মৃত্যু থেকে কোনও ব্যক্তি পরিত্রাণ পাবে না। কোনও প্রচেষ্টা দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। সকলকেই মৃত্যুবরণ করতে হবে। সেজন্য আমাদেরকে পরকালীন জীবনে মুক্তির পথ খুঁজতে হবে। মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, কারণ মানুষ আখেরাতের কথা ভুলে গেছে। এজন্য আমাদের উপর গযব নাযিল হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য পরকালীন জীবন নিয়ে বেশি বেশি চিন্তা-ফিকির করতে হবে। আমাদেরকে ভালো জিনিসগুলোকে গ্রহণ করতে হবে, যার পক্ষে যতটুকু গ্রহণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, তালামীযে ইসলামিয়া এমন সংগঠন, এই সংগঠনের কর্মীরা কোন প্রলোভনে বিশ্বাসী নয়। দুনিয়ার মোহ-মায়ায় নয় বরং ঈমানের ক্ষেত্রে তারা আপসহীন। এই সংগঠন খারাপ কাজের দিকে আহবান করেনা, বরং সবাইকে আল্লাহর খাঁটি বান্দা ও রাসূলের খাঁটি উম্মত হওয়ার তারবিয়াত প্রদান করে। আজকের দিনে মানুষ নানারকমের নাফরমানিতে লিপ্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ভালো কাজের সুযোগ করে দিয়েছেন এ ধরনের সংগঠনের সাথে থাকার মাধ্যমে। রাসূল (সা.) এর রেখে যাওয়া আমানতকে ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে তালামীযে ইসলামিয়া। সেজন্য এই সংগঠনের কর্মীদের তাদের জীবনকে এমনভাবে পরিচালিত করতে হবে, যাতে তারা অনুসরণীয় ব্যক্তি হিসেবে সমাজে বিবেচিত হন।
২২ জুলাই’২৩, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন। তিনি বলেন, বর্তমান সময়ে আমরা যে ক্রান্তিকাল অতিক্রম করছি, তা থেকে উত্তরণে আমাদেরকে আল্লাহর হাবীব (সা.) এর উসওয়ায়ে হাসানাকে দৃঢ়ভাবে আকড়ে ধরতে হবে। বিনয়, কোমলতা, ক্ষমা তথা রাসূলে পাক (সা.) এর মহৎ গুণাবলী মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করেছে। আমাদের প্রাত্যহিক জীবনেও এই গুণাবলী সন্নিবেশিত করতে হবে। তালামীযে ইসলামিয়া তাঁর রেখে যাওয়া আদর্শকে ছাত্রসমাজে নিরলস প্রচার ও প্রসার করে যাচ্ছে।
উপজেলা সভাপতি দেওয়ান মাহমুদ রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সিলেট জেলা আল ইসলাহ’র সিনিয়র সহ-সভাপতি হাফিয তরিকুল ইসলাম তোফা, সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি সাইফুল্লাহ বিন নামর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ, হাটুভাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহা উদ্দীন।
শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হুমায়দীর স্বাগত বক্তব্যে সূচিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আবু বকর মো. নূরী, মাস্টার আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ নেওয়াজ, সংগঠনের ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার সভাপতি মো. আব্দুর রহমান, ছাত্র সংসদের ভি.পি. হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার আহবায়ক আব্দুল জলিল চৌধুরী প্রমুখ।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।