editor
প্রকাশিত: 9:08 PM, July 25, 2023
সাবেক সচিব এ এম বদরুদ্দোজাকে সভাপতি ও স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা সোসাইটি নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার রাজধানীর গ্রীন রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের মধ্যে দিয়ে সামাজিক সংগঠনটি সূচনা হয়।
সিলেট জেলার হাজার বছরের লালিত ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং জেলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মেধা বিকাশ এবং তারুণ্যকে প্রগতিশীলতার পথে পরিচালিত করার উদ্দেশ্যে ঢাকায় বসবাসকারী সিলেট জেলার নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের অভিযাত্রা শুরু হয়েছে।
২৩ সদস্যের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ভীষ্মদেব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা, সাবেক ব্যাংকার জেনিফার ইউসুফকে করা হয়েছে কোষাধ্যক্ষ, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে থাকছেন আবৃত্তিশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, সাবেক এনজিও কর্মকর্তা মৌসুমী দাশ পুরকায়স্থকে করা হয়েছে আন্তর্জাতিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকছেন সাংবাদিক আলমগীর হুসাইন খান ইমন, সাংবাদিক একুশ তাপাদারকে করা হয়েছে দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাংবাদিক অভি মঈনুদ্দিন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন ইন্জিঃ মো. মহিব উদ্দীন সাবেক কর-কমিশনার রোকেয়া খাতুন রুবী, কুটনৈতিক কর্মকর্তা তানাজ্জিনা কোরেশী, কুটনৈতিক কর্মকর্তা তানজীবা মঈন, অভিনেত্রী শান্তা ইসলাম, নারী উদ্যোক্তা দুরদানা হুসেন, সাংবাদিক ইয়াসির ইয়ামিন, সাবেক ব্যাংকার ফরহাদ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফুর রহমান, সরকারি কর্মকর্তা সুমন ইকবাল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন