editor

প্রকাশিত: 5:08 PM, July 28, 2023

মুজিব কেল্লা পরিদর্শন করলেন মন্ত্রী ইমরান আহমদ

মুজিব কেল্লা পরিদর্শন করলেন মন্ত্রী ইমরান আহমদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ। বন্যা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগকালে মানুষ ও গৃহপালিত প্রাণীর জীবনসহ মূল্যবান দ্রব্যসামগ্রী নিরাপদে সংরক্ষণে সরকার দেশের বিভিন্ন উপজেলায় নির্মাণ করছেন ‘মুজিব কেল্লা’।
মন্ত্রী বলেন, ১৯৭০ সালের নভেম্বরে দেশে হওয়া এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষ এবং গবাদিপশুর মৃত্যু হয়। যুদ্ধ পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেই সব উপকূলীয় এলাকা পরিদর্শন করেন এবং সেসব এলাকায় মানুষ এবং পশুপ্রাণীদের বাঁচাতে উঁচু মাটির ঢিবি বানানোর সিদ্ধান্ত নেন। যা পরবর্তীতে মুজিব কেল্লা নামে পরিচিতি পায়। সম্প্রতি এসব কেল্লা সংস্কারের সাথে ১৪৮টি উপজেলায় ৫৫০টি মুজিব কেল্লা নির্মাণের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নতুন মুজিব কেল্লাগুলো আধুনিক ও উন্নতমানের করা হয়েছে। যেখানে শুধু দুর্যোগের সময়েই নয়, অন্যান্য স্বাভাবিক সময়েও এসব কেল্লা ব্যবহার করা যাবে। বন্যা স্তর থেকে সাড়ে ৮ ফুট উঁচুতে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক মানসম্মত মুজিব কেল্লা। দেশের অসংখ্য স্থানে সাইক্লোন সেন্টার থাকলেও মুজিব কেল্লার বৈশিষ্ট্য হলো-এটি উঁচু ঢিবিতে নির্মিত। ‘নদীর তলদেশ ভরাট হওয়ার ফলে এখন পানি আগের থেকে অনেক বেশি উপরে উঠে আসছে। তাই এই কেল্লা খুবই উপযোগী হবে। মানুষ এখানে নিজেদের গবাদিপশুসহ অবস্থান করতে পারবে। আর এটি উঁচুতে হওয়ায় পানি থেকে সুরক্ষিত থাকবে’।
মন্ত্রী শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০ টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজে নির্মাণাধীন মুজিব কেল্লা পরিদর্শন কালে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক জয়নাল আবেদিন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং, গোয়াইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সিলেট জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক অখিল বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী, ৬ নং দক্ষিন রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, ৩ নং তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী,ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ৫ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার,১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জামাল, ৩ নং তেলিখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নূর মিয়া, গোয়াইনঘাটের ৭ নং নন্দিরগাও ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল হক, ডৌবাডী ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, দক্ষিন রনিখাই ইউনিয়ন আওয়ামীগের সভাপতি হাজী আব্দুল হাশিম, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুর রহমান, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সাবেক যুবলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সামসুল আলম, রুপক চন্দ্র দাস, ফারুকুজ্জামান রানা, রুমেল আহমদ, ওমর আলী, শাহ আলম স্বাধীন, তুহিন বক্স, আহমদ রেজা রুবেল, জুনায়েদ ইভান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়