editor
প্রকাশিত: 7:42 PM, October 13, 2018
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম এর ছোট ভাই মোঃ শাহদাৎ হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত মোঃ শাহদাৎ হোসেন কে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। ১২ অক্টোবর শুক্রবার রাত ৭টায় বৈরাগীবাজারে এই ঘটনাটি ঘটে। হামলার শিকার মোঃ শাহদাৎ হোসেন উপজেলার খশির কিয়াছাড়া গ্রামের ছওয়াব আলীর পুত্র।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলামের সাথে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের রাজনৈতিক বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে গত ১৮ সেপ্টেম্বর তারিখে ছাত্রলীগ নেতা পাভেল ও তার সহযোগীরা কামরুল ইসলাম এর উপর হামলা চালিয়েছিল। সে ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার বিএনপি নেতা কামরুল ইসলাম এর ছোট ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনার রাত ৭টার দিকে মোঃ শাহদাৎ হোসেন বৈরাগীবাজারে ছিলেন। এ সময় ৬/৭ জনের একদল লোক এসে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও হকিষ্টিক দিয়ে তাকে বেদড়ক মারধর করে। এতে তিনি জখমপ্রাপ্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এতে তাকে মৃত মনে করে ঘটনাস্থলে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ছেলের পাশে থাকা আহত মোঃ শাহদাৎ হোসেন এর মা এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা পাভেলের নেতৃত্বে তার অনুসারী ৬/৭ জনের একদল সন্ত্রাসী মোঃ শাহদাৎ হোসেন কে প্রাণে মারার উদ্দেশ্যে তার উপর হামলা করে। ঐ সন্ত্রাসীরা গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ তার বড় ছেলে কামরুল ইসলামের উপরও হামলা চালিয়েছিল।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের