editor

প্রকাশিত: 7:41 PM, June 7, 2018

বিয়ানীবাজার পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন

বিয়ানীবাজার পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন

5

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিয়ানীবাজার পৌরসভার ২নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৬ জুন বুধবার বেলা ৩টায় স্থানীয় কসবা ত্রিমুখিবাজারে সম্মেলন অধিবেশন শুরু হয় এবং সম্মেলন শেষে সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি হল রুমে কাউন্সিল অধিবেশন শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২নং ওয়ার্ড শাখার নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ ৫ জনকে নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়েছে।

8

পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাছ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমূল হোসেন পুতুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছিদ্দিক আহমদ। ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপি নেতা মোরশেদ আলম বাবর, আফজল আহমদ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জাসাস বিয়ানীবাজার পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আক্তার হোসেন অনিক, জমিল আহমদ, জাকির হোসেন, পৌরসভা যুবদল নেতা হোসেন আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদ প্রমুখ।

5

সম্মেলনে বক্তারা বলেন, ফ্যাসিবাদী, দূর্নীতিবাজ ও সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উন্নয়মুখি খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠায় বিএনপির সর্বস্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সৃষ্ট কোন্দল বিভক্তি ভুলে সর্বশক্তি নিয়ে জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় মাঠে নামতে হবে প্রতিটি নেতাকর্মীকে। বক্তারা প্রশাসনের প্রতি হুশিয়ারী দিয়ে বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেয়া হয়, তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের আনুগত্যশীল না হয়ে রাষ্ট্র ও জনগণের আনুগত্যশীল হোন।

সম্মেলন শেষে স্থানীয় একটি হল রুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২নং ওয়ার্ড শাখার নতুন কমিটির ৫ জনকে নির্বাচিত করে তাদের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি আলফাছ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক আক্তার হোসেন অনিক, যুগ্ম সাধারন সম্পাদক জামিল আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক ছাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। নির্বাচিত এই নেতৃবৃন্দকে নিয়ে পৌরসভা বিএনপির দায়িত্বসীল নেতারা আগামী ১৫ দিনের মধ্যে ২নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পৌরসভা ২নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত এই নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত সর্বস্থরের নেতাকর্মীরা।

1

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

5 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

7 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

1 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

8 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

7 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

1
3