editor

প্রকাশিত: 8:56 PM, August 11, 2023

সমাজ সংস্কারে নারীশিক্ষার বিকল্প নেই : মনির হোসাইন

সমাজ সংস্কারে নারীশিক্ষার বিকল্প নেই : মনির হোসাইন

সিলেট-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ মনির হোসাইনের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজারে নির্মাণাধীন ‘উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসায়’ গভীর নলকূপ প্রদান করা হয়েছে। এ নলকূপ স্থাপন উপলক্ষে শুক্রবার (১১ আগস্ট) বেলা ২টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা, সিলেট-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ মনির হোসাইন।
‘উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসা’র মুহতামিম মাওলানা জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ অ্যাডভোটেক মুহিদ হোসাইন, ঝাজর উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি মো. নুরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি সফর আলী ও আব্দুল মান্নান, নাজিরবাজার জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা এবাদুর রহমান এবং দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা মনজুর আহমদ।
উপস্থিত ছিলেন ‘উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসা’ পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহ রায়হান আহমদ রিমু, জামিল আহমদ ও সাংবাদিক রেজাউল হক ডালিম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মনির হোসাইন বলেন- সমাজ সংস্কারে নারীশিক্ষার বিকল্প নেই। বিশেষ করে নারীদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুললে তারা সন্তানদেরকে শুরু থেকেই সুশিক্ষা দিতে পারবেন। আমাদের দৃঢ় বিশ্বাস- ‘উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসা’ এই বৃহত্তর নাজিরবাজার এলাকার নারীদের ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত করবে।
সমাজের বিত্তবান সবাইকে এরকম প্রশংসনীয় উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান মনির হোসাইন।
নলকূপ স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণের আগে মনির হোসাইন নাজিরবাজার জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন। নামাজ শেষে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়