editor

প্রকাশিত: 7:34 PM, October 1, 2023

অধ্যবসায়ের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠার প্রত্যয়ী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে : মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী

অধ্যবসায়ের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠার প্রত্যয়ী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে : মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী

৭ম লতিফিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বাংলা জাতীয় মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী বলেন, একটি শিশু তার শিশুকাল থেকে যে শিক্ষা লাভ করে তা-ই তার জন্য চুড়ান্ত শিক্ষা হয়ে দাঁড়ায় জীবনের প্রতিটি ক্ষেত্রে। শিশুরা যা অনুকরণ এবং অনুশীলন করে তাই তার পার্থিব জীবনে বাস্তবায়ন করে। নৈতিক শিক্ষা লাভের প্রাথমিক যে মাধ্যম রয়েছে তা হচ্ছে নিজ পরিবার। তাই সন্তানদের পড়াশোনার প্রতি যতটুকু যত্নবান হবেন, নীতি নৈতিকতার প্রতি ঠিক ততটুকু যত্নবান হবেন। আর সুন্দর জীবন গঠনে রাসুল (সা.) এর জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। তাঁর জীবনাদর্শেই রয়েছে সুন্দর দেশ ও উত্তম জাতি গঠনের উপকরণ।
তিনি আরো বলেন, জীবনে সফলতা অর্জন করতে হলে একজন শিক্ষার্থীকে প্রচুর অধ্যবসায়ের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠার প্রত্যয়ী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
৩০সেপ্টেম্বর ‘২৩, শনিবার, বাদ যুহর, রায়খাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জালালপুর ইউনিয়ন শাখাধীন ৭নং রায়খাইল ওয়ার্ডের উদ্যোগে ৭ম লতিফিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃত্তি পরিচালনা পর্ষদের আহবায়ক মো. আব্দুল মুহিত জানু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফুল ইসলাম রুকন ও অত্র শাখার সাধারণ সম্পাদক জামিল আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শাখার প্রচার সম্পাদক নাজমুল ইসলাম সাদিক।
বৃত্তির স্থায়ী কমিটির সদস্য সাবের হাসান সাকিব এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. কাওসার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সংগঠনের সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক ইমরান আহমদ সূফি,বৃত্তির স্থায়ী কমিটির সদস্য সংগঠনের মোগলাবাজার থানার সভাপতি নাজমুল হোসেন রাজন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ সুরমা থানার সভাপতি নিজাম উদ্দিন, রায়খাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম, ৭নং রায়খাইল ওয়ার্ড আল ইসলাহ সভাপতি মুজিবুর রহমান বাবুল শিকদার, রায়খাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি চমক আলী, সংগঠনের জালালপুর ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান মুর্শেদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়খাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ফেরদৌস আলী, সংগঠনের জালালপুর ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আশফাক আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম তুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রাসেল আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান জামি, লতিফিয়া স্মৃতি মেধা বৃত্তির স্থায়ী কমিটির সদস্য ছাব্বির আহমদ সহ ৭নং রায়খাইল ওয়ার্ড তালামীযের দায়িত্বশীলবৃন্দ ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল